Saturday, April 4, 2026

স্পেনসারের ‘সামার ফেস্টে’ নজর কাড়ল ২৮ কেজির কাতলা মাছ

Date:

Share post:

পেল্লায় চেহারার কাতলা মাছ ধরা পড়ল এক মৎস্যজীবীর জালে। উদ্ধার হওয়া কাতলা মাছটির ওজন প্রায় ২৮ কেজি। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগরে এই মাছটি ধরেছেন অন্ধ্রের এক মৎস্যজীবী।আর নববর্ষের প্রাক মূহুর্তে সেই মাছের দেখা মিলল কলকাতার কোয়েস্ট মলের স্পেনসারের বিপণিতে।

বুধবার থেকে এখানে শুরু হল ‘সামার ফেস্ট ফিস ফেস্টিভাল’।যেখানে উপস্থিত থেকে প্রথিতযশা অশীতিপর সাহিত্যিক শংকর শোনালেন বাংলা সাহিত্যে মাছ নিয়ে নানান সময়ে কী লেখা হয়েছে।এমনকী খোদ কবিগুরুও তার কবিতায় নানা রঙ্গে বাঙালির এই মাছ প্রীতির কথা লিখেছেন। রীতিমতো নস্টালজিক সাহিত্যিক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বাজার থেকে মাছ কেনার রীতিতে ফারাক এলেও, বাঙালির মাছ প্রীতিতে কোনও টান পড়েনি।আর স্পেনসারের মতো সংস্থা যখন ১৫০০ কিলোমিটার পথ পেরিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে এমন পেল্লায় মাছ কলকাতার মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়, তখন তাকে সাধুবাদ জানাতেই হয়।

সংস্থার ভাইস প্রেসিডেন্ট, বিজনেস (ইস্ট) কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, নাগার্জুন সাগরের ২৮ কেজির কাতলা এনেই আমরা দায় সারিনি। সূদুর নরওয়ে, ভিয়েতনাম থেকেও আমরা মাছ নিয়ে আসি কলকাতায়। আর বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ পেতে স্পেনসারের বিপণনির জুড়ি মেলা ভার।১২ থেকে ১৬ এপ্রিল মোট ৫ দিন নববর্ষ উপলক্ষ্যে এই বিপণিতে মিলবে প্রায় ১০০ রকমের মাছের সম্ভার। আর দাম ? সেটাও নাগালের মধ্যে। সংস্থার তরফে জানানো হয়েছে, ১০১ টাকা থেকে ১৪৯ টাকা কেজি দরে এখানে সহজেই মিলবে আপনার পছন্দের রুই-কাতলা থেকে নানান স্বাদের মাছ।এই কদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এখানে ঢুঁ মারলেই আপনি পেতে পারেন আপনার পছন্দের মাছ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...