Friday, June 26, 2026

Summer Holiday: তীব্র দাবদাহ, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলের গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য

Date:

Share post:

রাজ্য জুড়ে তীব্র দাবদাহ। এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার। শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, ২৪শে মে-র বদলে এবার স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হচ্ছে ২রা মে থেকে।

এখনও বৈশাখ মাস পড়েনি। কিন্তু চৈত্রের শেষবেলা থেকেই গরমের দাপট টের পাচ্ছে রাজ্যবাসী। তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে রাজ্যের একাধিক জায়গায়। কলকাতার তাপমাত্রা ৪০-এর কাছাকাছি পৌঁছেছে বুধবার। এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। তাই পড়ুয়াদের শরীরের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ছুটি এগিয়ে আনার নির্দেশ দেন। সেই মতো ৩ সপ্তাহ ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটির এই নির্দেশ কার্যকর হবে। বেসরকারি স্কুলগুলিকেও ছুটি এগিয়ে আনার আবদেন জানানো হবে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- মিড-ডে মিল নিয়ে কেন্দ্রের রিপোর্ট বিজেপি পার্টি অফিসে তৈরি, দাবি শিক্ষামন্ত্রীর

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...