Monday, April 6, 2026

ফের সিপিএম আমলের “চিরকুটে চাকরি” তালিকা প্রকাশ তৃণমূলের! এবার কোথায়?

Date:

Share post:

ফের সিপিএম জমানায় চিরকুটে চাকরির পর্দা ফাঁস! বাম আমলে উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভার ৭টি ওয়ার্ড থেকে ৭১জন সিপিএম হোলটাইমারদের পরিবারের লোকেদের চিরকুটে চাকরি দেওয়া হয়েছে। বঞ্চিত হয়েছিলেন যোগ্য প্রার্থীরা। আগামিদিনে জেলাজুড়ে বাম আমলের এইরকম চিরকুটে চাকরির বিশাল তালিকা তৈরি করছে শাসক দল তৃণমূল। সেই তালিকা একটি পুস্তিকা আকারে প্রকাশ করে সাধারণ মানুষের কাছে বিলি করা হবে বলেও জানিয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আরও পড়ুন:চোখরাঙাচ্ছে কো.ভিড! একলাফে দেশের দৈনিক সংক্রমণ দশ হাজারের গণ্ডি পার

জ্যোতিপ্রিয় মল্লিক বাম জমানায় চিরকুটে চাকরির অভিযোগ তুলে বলেন, “বারাসত পুরসভার ৭টি ওয়ার্ডের ৭১জন সিপিএম নেতাকর্মীর চাকরির তালিকা প্রকাশ করা হল। জেলা জুড়ে এইরকম চাকরির তালিকা তৈরি করা হচ্ছে। সবার চিরকুটে চাকরি হয়েছে। আগামিদিনে তালিকার একটি বই প্রকাশিত হবে। এদের মধ্যে অনেকে আবার অবসরপ্রাপ্ত। যদি আমরা এটা নিয়ে আদালতে যাই তাহলে রিটায়ার্মেন্টের টাকাও ফেরত দিতে হবে।”


এই তালিকা হাতে একই অভিযোগ করেন সাংসদ সৌগত রায় এবং বিধায়ক তাপস রায়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বনমন্ত্রী বলেন, “চিরকুটে চাকরির ৭১জনের তালিকা এদিনই উপস্থিত দলীয় নেতৃত্বদের দেওয়া হয়েছে। মুখ্যসচিবকে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলব।”

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...