Saturday, June 27, 2026

ফের শক্তিশালী ভূ.মিকম্প ইন্দোনেশিয়ায়! বাড়ছে সু.নামির আ.শঙ্কা

Date:

Share post:

ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.০। শুক্রবার ভারতীয় সময় দুপুর ৩টে ২৫ নাগাদ এই কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ডের এই কম্পনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি হতাহতের কোনও খবরও নেই। তবে এদিন ভূমিকম্পের জেরে নিরাপদ স্থানের খোঁজে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

তবে এদিন ভূমিকম্পের উৎস ছিল তুবান শহর থেকে ৯৬ কিলোমিটার উত্তরে, সাগরের নীচে। সমুদ্রের নীচে ভূমিকম্প হলে সাধারণত সুনামির (Tsunami) আশঙ্কা থাকে। তবে, ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, সমুদ্রের নীচে প্রায় ৫৯৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎস। তাই, এই ক্ষেত্রে সুনামি আসার কোও সম্ভাবনা নেই। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাং অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটি খুব গভীরে হওয়ায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আমরা এখনও পরিস্থিতির উপর নজর রাখছি।

অন্যদিকে, আচমকা এমন কম্পনের পরেই স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ সমস্ত বাহিনীকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সুনামি আছড়ে পড়লে পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া সেই বিষয়টিও নজর প্রশাসনের রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল পশ্চিমি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ ভূমিকম্পে কেঁপে ওঠে। সুমাত্রা দ্বীপের নিয়াহ অঞ্চলে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল ৬.১। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার কম্পন অনুভূত হল ইন্দোনেশিয়ায়।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...