Saturday, June 27, 2026

বগটুই নিয়ে শাহি রাজনীতি, স্বজনহারা মিহিলাল সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

পঞ্চায়েতের আগে অনুব্রতহীন বীরভূমে ঘোলাজলে মাছ ধরতে নেমেছে বিজেপি। বঙ্গ বিজেপির পঙ্গু সংগঠনকে চাঙ্গা করার প্রচেষ্টায় বীরভূমকেই সভাস্থল হিসেবে বেছে নেন অমিত শাহ। বীরভূমের সভা থেকে হয় হিন্দুত্বের জিগির তোলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসভার আগে সেই মেরুকরণ-এর রাজনীতি। চিরাচরিত ভাবে রামমন্দির, রামনবমী সহ ধর্মীয় বিভাজনের লক্ষ্যে বক্তব্য রাখেন শাহ।

এদিকে বীরভূমের সভা সেভাবে জমাতে না পেরে কলকাতায় যাওয়ার পথে বগটুইয়ের অগ্নিকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ কিছুক্ষণ কথাও হয় দু’জনের মধ্যে। আবার জনসভার শুরুতে বগটুই কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন শাহ। আসলে পঞ্চায়েতের আগে বগটুইকে হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির।মিহিলালের দাবি, বগটুই কাণ্ডে বিচারের দাবি জানিয়ে একটি চিঠিও দেন তিনি। অমিত শাহ তাঁকে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেই দাবি মিহিলালের।

আরও পড়ুন- চাকরি-প্রতা.রণায় ধৃ.ত চণ্ডীপুরের সিপিএম কর্মী, পাঁচদিনের পুলিশ হে.ফাজতের নির্দেশ

এদিন সিউড়িতে জনসভা শেষে সফরসূচি অনুসারে, অট্টালিকা সম “ফাইভ স্টার” জেলা পার্টি অফিসের উদ্বোধন করেন অমিত শাহ।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...