Saturday, June 13, 2026

প্রকাশ্য দিবালোকে অবাধে গাছ কাটা, অন্যায় আটকাতে ছুটলেন তৃণমূল বিধায়ক

Date:

Share post:

রাতের অন্ধকারে নয় বরং প্রকাশ্য দিবালোকে একের পর এক গাছ অবৈধভাবে কাটা হচ্ছে। অভিযোগ আগেই পেয়েছিলেন, এবার সোজা পুলিশ (Police) নিয়ে হাজির হলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (TMC MLA Asit Majumder)।পোলবা সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পাশে দিনের পর দিন এই ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা। এবার পোলবা থানার পুলিশকে নিয়ে শুক্রবার ওই এলাকায় যান চুঁচুড়ার (Chunchura) তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)।

বিধায়ককে দেখতে পেয়ে যাঁরা গাছ কাটছিলেন তাঁরা একটু অবাক হয়ে যান।কার নির্দেশে গাছ কাটা হচ্ছে? মালিক কে? গাছ কাটার কোনও অনুমতি আছে কি? সরাসরি প্রশ্ন করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।প্রকাশ্য দিবালোকে অবাধে চলছিল বড় বড় আম গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছিল। বিধায়কের নির্দেশ পেয়ে পুলিশ পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যায়। এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, “পোর্ট ক্লাবে একটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলাম। একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে জানান সুগন্ধা পঞ্চায়েতের পাশে বিরাট বড় আমবাগান রয়েছে সেখানে অবাধে গাছ কাটা চলছে। খবর পাওয়া মাত্রই আমি থানায় ফোন করি ও তৃণমূল কর্মীদেরও ফোন করি।সেখানে গিয়ে দেখতে পাই অবাধে গাছ কাটা চলছে। যিনি খবর দিয়েছেন তাঁকে ধন্যবাদ জানাই।” বিধায়ক বলেন গাছ কাটা, পুকুর ভরাট করা সমাজের পক্ষে ক্ষতিকর। এই ধরনের অন্যায় কাজকে সমর্থন না করে প্রতিবাদ করার পরামর্শ দেন বিধায়ক অসিত মজুমদার।

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...