Monday, February 23, 2026

বিহার থেকে লোক এনেও বীরভূমে শাহের সঙ্গী ফাঁকা চেয়ার

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের আগে দলের নেতাদের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। স্লোগান তুলেছিলেন “ইস বার দোশো পার…!” কিন্তু ফলাফল বেরোতেই পগারপর হয়ে গিয়েছিল বিজেপি। ২০০ তো দূরের কথা, বাংলার বুকে ২ ডিজিটের গন্ডি টপকাতে পারেনি বিজেপি। পঞ্চায়েত ভোটে ফের ‘ডেইলি পাসেঞ্জারি’ শুরু করেছেন সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন কম্যান্ড। আজ যেমন বীরভূম থেকে লোকসভা ভোটে দলকে ৩৫-এর টার্গেট বেঁধে দিলেন। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

অন্যদিকে, এদিন শাহি সভার প্রকৃত চিত্র সামনে উঠে এসেছে। বাংলায় গেরুয়া শিবিরের ছন্নছাড়া ছবি থেকে স্পষ্ট, এ রাজ্যের বুকে অমিত শাহের কোনও গ্রহণযোগ্যতা নেই। তা নাহলে কেন্দ্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিজেপির সেকেন্ড-ইন কম্যান্ড হয়েও সভায় লোক টানতে ব্যর্থ অমিত শাহ। সভায় ফাঁকা চেয়ারের যে ছবি দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট বাংলার বুকে অমিত শাহের কোনও ভিত্তি নেই। বিহার থেকে ভাড়া করে গাড়ি গাড়ি লোক এনেও সভাস্থল ভরাতে পারেননি অমিত শাহ।

 

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...