Sunday, April 5, 2026

আবগারি দু.র্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব সিবিআইয়ের

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) তলব করল সিবিআই (CBI) । মোদি জমানায় এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আবগারি দুর্নীতি মামলা যেখানে মদের লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে (Manish Sisodiya)। এবার তলব খোদ মুখ্যমন্ত্রীকে। রবিবারই কেজরিওয়ালকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। কেন্দ্রের বিরোধী দলগুলিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ বারবার জানিয়েছে তৃণমূল। একইসঙ্গে এই অভিযোগ জানায় আম আদমি পার্টিও। সিসোদিয়ার গ্রেফতারের পরেই কেজরিওয়ালও জানিয়েছিলেন, সিবিআই তাঁকেও ডাকতে পারে। টুইটে দিল্লি মুখ্যমন্ত্রী লেখেন, “আমি জেলে যাওয়ার জন্য তৈরি”। এবার তাঁকে তলব করল সিবিআই।

 

 

 

Related articles

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...

মঙ্গলবার থেকে টলিপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি!

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে সরব আর্টিস্টস ফোরাম (Artists Forum)। রাহুলের মৃত্যুর পর এবার কলাকুশলী থেকে শিল্পীদের সুরক্ষা প্রটোকলের...