Wednesday, June 24, 2026

হু হু করে বাড়ছে দেশের কো.ভিড সংক্রমণ! ফিরছে মাস্ক!

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে দেশে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। গরমের দাপট শুরু হতেই নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। সংক্রমণ রোধে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসামহলে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১০৯ জন নতুন সংক্রমণে আক্রান্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ শতাংশ বেশি! শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, এদিন দেশে কোভিডে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪৯ হাজার ৬২২!

আরও পড়ুন:বাংলায় এসেই ফের ‘সাম্প্র.দায়িক তাস’ শাহর, পাল্টা কটাক্ষ তৃণমূলের

সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও।গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ২০ জনের। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৬৪। সুস্থতার হারও সামান্য হলেও নিম্নমুখী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। কিছুদিন আগেই এই হার ৯৯ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মহারাষ্ট্র এবং দিল্লির পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। দুই রাজ্যেই দৈনিক আক্রান্ত হাজারের বেশি। উত্তরপ্রদেশেও ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ।

দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের পাশাপাশি চিন্তা বাড়ছে বাংলাতেও। বৃহস্পতিবারের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড সংক্রমিত হয়েছেন ৬৬ জন। এঁদের মধ্যে প্রায় অর্ধেকই কলকাতার বাসিন্দা। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৪০০-রও বেশি। এই অবস্থায় বৃহস্পতিবারই বৈঠকে বসেছিল গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড। কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য ২০২০ সালে তৈরি হয়েছিল এই বোর্ড। সাম্প্রতিক পরিস্থিতিতে টেস্ট বাড়ানোর পরামর্শ দিয়েছেন বোর্ডের সদস্যরা।

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...