Sunday, April 5, 2026

ম‍্যাচ জিতেও স্বস্তিতে নেই হার্দিক, হল জরিমানা

Date:

Share post:

ম‍্যাচ জিতেও স্বস্তিতে নেই গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মন্থরগতিতে বল করার জন‍্য জরিমানা করা হল তাঁকে। বৃহস্পতিবার ছিল পাঞ্জাব কিংসের সঙ্গে গুজরাতে ম‍্যাচ। সেই ম‍্যাচে পাঞ্জাবকে ৬ উইকেটে হারায় হার্দিক পান্ডিয়ারা। সেই ম‍্যাচেই মন্থরগতিতে বল করার জন‍্য জরিমানা করা হল গুজরাত অধিনায়ককে। বৃহস্পতিবার আইপিএলের আয়োজকরা এই জরিমানা করেছে।

জানা যাচ্ছে, মন্থরগতিতে বল করার জন্যে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে হার্দিককে। প্রতিটি ম্যাচ যাতে ৩ ঘণ্টা ২০ মিনিটে শেষ হয় সেদিকে নজর দিচ্ছে বোর্ড। কিন্তু দেখা যাচ্ছে অনেক ম্যাচই নির্ধারিত সময় পেরিয়ে যাচ্ছে। ম‍্যাচ শেষ হতে সময় নিচ্ছে চার ঘন্টাও। প্রথম দিকে এব্যাপারে কিছু না বলা হলেও, কিন্তু প্রতি ম্যাচেই একই জিনিস হতে থাকায় কড়া হল বোর্ড।

এই মন্থরগতিতে বল করার জন‍্য প্রথম জরিমানা করা হয়েছিল বেঙ্গালুরুর অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসিকে। তারপর রাজস্থান রয়‍্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে জরিমানা করা হয়। আর এবার জরিমানা করা হল হার্দিককে।

আরও পড়ুন:ধোনির কি পায়ে চোট? কী বলছেন সিএসকে কোচ? মাহিকে নিয়ে বিশেষ ভিডিও পোস্ট সিএসকের


 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...