Tuesday, March 24, 2026

“বাংলা নতুন করে জেগে উঠেছে”! নববর্ষের সকালে রাজ্যবাসীর মঙ্গলকামনা রাজ্যপালের

Date:

Share post:

‘‘নববর্ষে বাংলা নতুন করে জেগে উঠেছে। যুবশক্তি এখন উন্মুক্ত। সবাই দেখবেন শান্তি এবং সম্প্রীতি ফিরে এসেছে। বাংলা তার সব গৌরব ফিরে পাবে। সকলের মঙ্গল কামনা করি।’’ নতুন বছরের সকালে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। পাশাপাশি বাংলা নববর্ষের প্রথম দিনে সকাল থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে রাজভবনের (Rajbhawan) দরজা। সকাল সাড়ে ১০টা থেকে সাধারণ মানুষ রাজভবনে প্রবেশ করতে পারবেন। আর সেই বিষয়টি মাথায় রেখেই বাংলা নববর্ষের (Bengali New Year) সকালে সেজে উঠেছে রাজভবন চত্বর। সেখানে দাঁড়িয়েই রাজ্যবাসীর উদ্দেশে বাংলা ভাষাতেই শুভেচ্ছাবার্তা জানালেন রাজ্যপাল। দিলেন শান্তির বার্তাও।

উল্লেখ্য, শনিবার বাংলা নববর্ষ উপলক্ষে রাজভবন থেকে শান্তি মিছিল এবং সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল বোস। রেড রোড পর্যন্ত যায় এই শান্তি মিছিল। শনিবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত শান্তি মিছিলের সূচনা করতে এসে প্রথমেই স্পষ্ট বাংলায় রাজ্যপাল বলেন, ‘‘শুভ নববর্ষ।’’ এরপর রাজ্যবাসী এবং যুবসমাজের উদ্দেশে শান্তির বার্তা দেন তিনি। রাজ্যপাল বলেন, “যুব সমাজ জানে, যুব সমাজ পারে। যুবশক্তি জেগে উঠেছে। তারাই দেশ এবং মানুষকে চালনা করবে। শান্তি প্রতিষ্ঠার জন্য এই মিছিলের আয়োজন করা হয়েছে। এরপরই রাজ্যপালের অনুরোধ, “আমার একটাই আর্জি। দয়া করে পৃথিবীতে শান্তি আনুন, দয়া করে বাংলায় শান্তি আনুন, দয়া করে দেশে শান্তি আনুন।’’

শনিবার রাজভবনে সারাদিন বিভিন্ন অনুষ্ঠান চলবে। সকাল সাড়ে ১০টায় সূচনা হবে ‘হেরিটেজ ওয়াক’- (Heritage Walk)এর। এই ‘হেরিটেজ ওয়াক’-এ রাজভবনের ভিতরে ও বাইরে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। পরে বিকেল ৫টা থেকে নাচ-গান-আবৃত্তি-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে রাজভবনে। পাশাপাশি বাংলার সংস্কৃতিকে উদযাপন করতে কলা ক্রান্তি মিশনের উদ্বোধন করা হবে। থাকবে রাজ্যপালের নিজস্ব ভাবনায় তৈরি ‘আনন্দ ধারা’ অনুষ্ঠানও। এরপর সন্ধে ৬টা নাগাদ রাজ্যপাল আবার বাংলায় ভাষণ দেবেন।

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...