Monday, April 6, 2026

যুবকের গোপ.নাঙ্গে কা.মড়, পি.টিয়ে মা.রা হল পিটবুলকে!

Date:

Share post:

৩০ বছরের যুবকের গোপনাঙ্গে কামড় দিল কুকুর (pitbull dog attacked a 30-year-old man )। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে। হরিয়ানার (Haryana) কারনালের বিজনা গ্রামের (Bijna Village) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা বলছেন সপ্তাহখানেক ধরে একটি পিটবুল কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন যুবক কে দেখতে পেয়ে আচমকাই তাঁর দিকে তেড়ে যায় কুকুর। কুকুরের হাত থেকে রক্ষা পেতে একটি লাঠি হাতে তুলে নেন যুবক। কিন্তু এতেও কোন লাভ হয়নি। এরপরই কুকুরটি যুবকের যৌনা.ঙ্গে কামড় বসিয়ে দেয়।

কুকুরের কামড়ে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করেন স্থানীয়রা। আশেপাশের লোকজন প্রথমে ঘারুন্দার (Gharaunda) সিভিক হাসপাতালে (Civic Hospital) ভর্তি করেন ওই যুবককে। পরে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কারনালের সরকারি হাসপাতালে রেফার করা হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। গ্রামবাসীরা বলছেন দু’দিন আগেও এক ব্যক্তির উপর হামলা করেছিল। কুকুরের উপস্থিতি দেখে গ্রামবাসীরা এখন ঘর থেকে বের হতে ভয় পান। যুবকের এই ঘটনার পরই কুকুরটিকে লাঠি দিয়ে পিটিয়ে মারেন গ্রামবাসীরা। কুকুরটি কার, কোথা থেকে এসেছিল, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

 

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...