Wednesday, June 24, 2026

আজ ওয়াংখেড়েতে নামছে কেকেআর, মুম্বইয়ের বিরুদ্ধে জয় লক্ষ‍্য নীতীশদের

Date:

Share post:

আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। হ্যারি ব্রুকের ধাক্কা সামলে ওঠার আগেই এবার নাইটদের মাথায় হিটম্যান। মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া নীতীশ রানারা।

সূর্যকুমার যাদব রানে নেই। ঈশান কিষানও তাই। কিন্তু তিলক ভার্মা ভয়ঙ্কর মেজাজে খেলছেন।আগের ম্যাচে টিম ডেভিডও রান পেয়ে গিয়েছেন।ডেভিড স্পেশালিস্ট টি-২০ প্লেয়ার। সুতরাং আজ রোহিতদের ডেরায় কেকেআরের জন্য শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ম্যাচ বরাবর নাইটদের জন্য ইজ্জত কি সওয়াল। শাহরুখ খান তাঁর ছেলেদের কাছে এই ম্যাচে জয় চেয়ে এসেছেন। এখন জমানা বদলেছে। মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে ঝামেলা মিটেছে। তবু আরব সাগরের তীরে এই ম্যাচ নিয়ে উত্তাপ রয়েছে। পরপর হারের পর মুম্বই সব জয়ে ফিরেছে। সেই তুলনায় ভাল জায়গায় কলকাতা নাইট রাইডার্স। তারা আরসিবি ও গুজরাত টাইটান্সকে হারিয়েছে। শুধু কাঁটা বলতে শুক্রবার সানরাইজার্সের কাছে হার। তবু মুম্বই যেখানে মোটে একটি ম্যাচ জিতেছে, সেখানে নাইটদের জয় দুটিতে।

কেকেআরের ইডেনে হারের সঙ্গেই জুটেছে আরেক বিড়ম্বনা। সেটা দ্রে রসকে নিয়ে। সানরাইজার্স ম্যাচে রাসেলকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে। তিনি ওভার শেষ করতে পারেননি। পরে ব্যাট করতে এসেছিলেন বটে, তবে ৬ বলে ৩ রান করে উইকেট ছুঁড়ে দিয়ে গিয়েছেন। শেষ তিন ম্যাচে রাসেলের রান ০, ১ ও ৩। চিন্তার বিষয় অবশ্যই। বোলার রাসেলকে শুক্রবার পাওয়া গেলেও ব্যাট হাতে টানা ব্যর্থ তিনি। যা নিয়ে নীতীশ বলছেন, একটা ইনিংসে রান পেলেই পুরনো রাসেলকে দেখা যাবে। আর চোট? নাইট অধিনায়ক চোটের কথা মানছেনই না। বললেন, “এটা চোট নয়। গরমে পায়ে টান ধরেছে। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।” তবু রাসেলকে নিয়ে উদ্বেগ থাকছে। যেমন বোলিং নিয়েও। ব্যাটাররা লাগাতার দুশো তুলে দিচ্ছেন, কিন্তু বোলিংয়ে ধারাবাহিকতার লেশমাত্র নেই! সানরাইজার্স ম্যাচে নারিন ৪ ওভারে ২৮ রান দিয়েছেন। কিন্তু বিস্তর পিটুনি খেয়েছেন বরুণ, সুয়াসরা। ওয়াংখেড়েতে পাটা উইকেট পাবেন এই বোলাররা। সেখানে রোহিতদের থামানো অবশ্যই একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

টপ অর্ডারে গুরবাজ ভাল শুরু করেও এখন রান পাচ্ছেন না। আগের ম্যাচে ভেঙ্কটেশও রান পাননি। নীতীশ আর রিঙ্কুর জোড়া হাফ সেঞ্চুরিতে লড়াইয়ে ছিল কেকেআর। তবে মুম্বইয়ের মাটিতে মুম্বইকে হারাতে গেলে একক নৈপুণ্যে হবে না। খেলতে হবে একটা দল হিসাবে। বিশেষ করে রোহিতরা যখন জয়ের স্বাদ পেয়ে গিয়েছেন। এবার ওদের থামানো কঠিন।

আরও পড়ুন:লখনৌকে ২ উইকেটে হারাল পাঞ্জাব


 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...