Wednesday, June 24, 2026

কেকেআরের বিরুদ্ধে নেতা নন রোহিত, আইপিএল-এ অভিষেক অর্জুনের

Date:

Share post:

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। তবে ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে খেলছেন না রোহিত শর্মা। রোহিতের বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। জানা গিয়েছে পেটে সমস্যা রোহিতের। যদিও প্রথম একাদশে না থাকলেও ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রয়েছেন হিটম‍্যান।

টসের সময় দেখা যায়, কেকেআর অধিনায়ক নীতীশ রানার সঙ্গে টস করতে নামেন সূর্যকুমার যাদব। তখনই বোঝা যায়, রোহিত নেতা নন। টস জিতে সূর্য জানান, “রোহিতের পেটে সমস্যা হয়েছে। তাই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।”

এদিকে আইপিএলে অভিষেক হল সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সচিন পুত্রকে প্রথম একাদশে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১ সালে প্রথম মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নেয়। সে বছর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যান অর্জুন। গত মরশুম থেকে দলের সঙ্গে থাকলেও এর আগে আইপিএল-এ ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর।

আরও পড়ুন:সৌরভের দিকে কটমট করে তাকিয়ে বিরাট, মেলালেন না হাত, ভাইরাল ভিডিও

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...