Tuesday, June 23, 2026

সৌরভের দিকে কটমট করে তাকিয়ে বিরাট, মেলালেন না হাত, ভাইরাল ভিডিও

Date:

Share post:

এখনও কি চলছে সম্পর্কের তিক্ততা? আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে সেটাই দেখা গেল। যাদের কথা বলা হচ্ছে তারা আর অন‍্য কেউ নন তারা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি। শনিবার ছিল আরসিবি বনাম দিল্লি ক‍্যাপিটালস ম‍্যাচ। আর সেই ম‍্যাচের শেষে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলালেন না বিরাট কোহলি। এমনকি ম‍্যাচের মধ‍্যেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে কটমট করে তাকিয়ে ছিলেন কোহলি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শনিবার দিল্লিকে হারায় আরসিবি। সেই ম‍্যাচের পরই ভাইরাল হয় একটি ভিডিও, সেখানে দেখা যাচ্ছে দিল্লির ডাগ-আউটে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাটকে দিল্লির ডাগ-আউটের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। আমন খানের ক্যাচ নেওয়ার পর সৌরভের দিকে বিরাট কটমট করে তাকিয়ে ছিলেন। শুধু তাই নয়, ম্যাচের পর দুই দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের হাত মেলানোর একটি ভিডিওতে দেখা যায় সৌরভকে উপেক্ষা করে গিয়েছেন বিরাট। যদিও সেই সময় সৌরভ পাল্টা কোনও অভিব্যক্তি না দিলেও বোঝা যায় যে তিনিও বিরাটের সঙ্গে কথা বলতে চান না।

উল্লেখ্য, একদিনের ক্রিকেট এবং টেস্ট থেকে বিরাটের অধিনায়কত্ব যখন গিয়েছিল, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনে করা হচ্ছে সেই রাগ এখনও যায়নি বিরাটের।

আরও পড়ুন:রিঙ্কুর খেলায় মজেছেন বিরাট, দিল্লিকে হারিয়ে করলেন প্রশংসা

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...