Tuesday, June 23, 2026

রবিবার দুপুরে ট.র্নেডো ! ক্যামেরাবন্দি গোটা দৃশ্য

Date:

Share post:

চরম গরমের (Heat Wave) নাজেহাল বঙ্গবাসী । আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আজ রবিবার বাংলার ১৪ জেলায় তাপমাত্রা ৪০ এর ঘরে অবস্থান করছে। এর মাঝে আচমকাই ঘূর্ণিঝড়ের খবর। তাপপ্রবাহ আর লু নিয়ে যখন জর্জরিত বঙ্গবাসী, তখন হলদিয়ার (Haldia) রাস্তায় আচমকা দেখা মিলল ‘টর্নেডো’-র। সেই মুহূর্তে হলদিয়ার সিটি সেন্টার(City Centre) মোড়ের চৌরাস্তা মোড়ের রাস্তায় যাঁরা ছিলেন চট করে গোটা দৃশ্যকে ক্যামেরাবন্দি করে ফেলেন।

ঘূর্ণিঝড়ের মতো ধুলোর ‘মেঘ’কে ঘুরপাক খেতে দেখে অবাক হয়েছেন হলদিয়াবাসী। কিন্তু কেন এমন কাণ্ড ঘটল? বিশেষজ্ঞরা বলছেন, চড়া রোদে বাতাস মারাত্মক গরম হয়ে পড়লে বায়ুমন্ডলে শূন্যস্থান তৈরি হয়। আর সেই শূন্যস্থান পূরণ করতে দ্রুত ছুটে আসে গরম বাতাস। তখনই এই টর্নেডো সৃষ্টি হয়। যে ঘটনা আজ হলদিয়ায় ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...