Saturday, April 4, 2026

সোমবার থেকে স্কুল-কলেজ ছুটির ঘোষণা মানবিক মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

গরমের দাবদাহে বিপর্যস্ত বাংলা (Heat Wave in Bengal)। আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department) বলছে আগামিকাল অর্থাৎ সোমবার থেকে রাজ্য জুড়ে তাপপ্রবাহের আরও বাড়বে। আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের পড়ুয়াদের জন্য ছুটির ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)।

গরমের জেরে বাড়ছে হিট স্ট্রোকের (Heat Stroke) সম্ভাবনা। বিপদ এড়াতে মানবিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে তাপপ্রবাহ চলছে, এই সময় যাতে পড়ুয়াদের কোনও কষ্ট না হয় তার জন্য আগামী সপ্তাহের গোড়া থেকে অর্থাৎ সোমবার থেকে শনিবার রাজ্যের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও সরকারের তরফে আবেদন করা হয়েছে মানবিকভাবে বিষয়টিকে দেখার জন্য। যত দ্রুত সম্ভব সরকার এই বিজ্ঞপ্তি আজকেই জারি করবে। আপাতত শনিবার পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখা হবে। ছুটির মেয়াদ বাড়তে পারে কিনা তাপপ্রবাহের তীব্রতার উপর ভিত্তি করে পরবর্তীতে নির্ধারিত হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...