Thursday, June 25, 2026

আরও এক নজির পিয়ালির, এভারেস্টের পর অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন তিনি

Date:

Share post:

একের পর এক আট হাজারি শৃঙ্গ জয় করে চলেছেন পাহাড়ি কন‍্যা পিয়ালি বসাক। এভারেস্ট জয়ের পর অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন তিনি। এমনটাই জানালেন পিয়ালি বসাকের বোন তমালি বসাক। পরিবারের তরফ থেক‍ে জানান হয় সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম এবং দুর্গম শৃঙ্গে আরোহণ করেছেন পিয়ালি।

গত মার্চ মাসে অন্নপূর্ণা এবং মাকালু শৃঙ্গ জয় করার লক্ষ্যে বেরিয়েছিলেন এভারেস্ট জয়ী পর্বতারোহী পিয়ালি বসাক। এই নিয়ে পিয়ালির বোন তমালি বসাক বলেন, “আমরা আজ সকালে নেপালের এজেন্সির থেকে খবর পেয়েছি। দিদি অক্সিজেন নিয়ে আজ সকালে অন্নপূর্ণার শিখরে উঠেছে। দিদি বিনা অক্সিজেনে চেষ্টা করেছিল শিখরে উঠতে। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি।”

একের পর এক কৃতিত্ব রয়েছে পিয়ালির ঝুলিতে।২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেন তিনি। তারপর ২০২১ সালে পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন। ২০১৯ সালে এভারেস্ট জয়ের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল তাঁকে। সেবার এভারেস্ট জয় হয়নি খারাপ আবহাওয়ার জন্য। তবে সেই আক্ষেপ মিটে যায়। ২০২২ সালের ২২ মে অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন পিয়ালি। তার ঠিক দু’দিন পর পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন তিনি। আর এবার আরও একটি আট হাজারি শৃঙ্গ জয় করলেন।

 

গত ৯ মার্চ বাড়ি থেকে নেপালের বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দিয়েছিলেন পিয়ালি। দু’টি শৃঙ্গ জয়ে তাঁর সময় লাগতে পারে দু’মাস। খরচ প্রায় ৩১ লক্ষ টাকা।

আরও পড়ুন:কলকাতার বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন সূর্য?

 

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...