Wednesday, June 24, 2026

কলকাতার বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন সূর্য?

Date:

Share post:

রবিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরকে ৫ উইকেটে হারায় মুম্বই। এই ম‍্যাচে অবশেষে রানের দেখা মিলেছে সূর্যকুমার যাদবের ব‍্যাট থেকে। কলকাতার বিরুদ্ধে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। রানে ফিরে উচ্ছ্বসিত সূর্য। বললেন, প্রতি ম‍্যাচে ধারাবাহিকতা রাখতে চাই।

কেকেআরকে হারিয়ে সূর্য বলেন,”প্রথমে ৬-৭টা বল দেখে নিতে চেয়েছিলাম। জানতাম কিছুটা সময় কাটিয়ে নিলে তারপর খেলতে সমস্যা হবে না। রান তাড়া করার শুরুটা খুব ভাল হয়েছিল। আমার পরে অনেক ব্যাটার ছিল। তাই মাথায় অতিরিক্ত চিন্তা ছিল না। ওরা আমার শরীরের দিকে বেশি বল করছিল। ফলে কব্জি ব্যবহার করে খেলছিলাম। পছন্দের শট খেলতে পেরেছি। যত সময় গড়িয়েছে তত আত্মবিশ্বাস পেয়েছি।”

তবে শুধু এক ম‍্যাচে নয়, প্রতি ম‍্যাচেই রানের ধারাবাহিকতা রাখতে চান সূর্য। তিনি বলেন,”কলকাতার বিরুদ্ধে যে খেলাটা খেলেছি সেটাই পরের ম্যাচগুলোতে ধরে রাখতে চাই। গতবার আমাদের সময় ভাল যায়নি। এবার যাতে সেটা না হয় সেই চেষ্টাই করব।”

আরও পড়ুন:ম‍্যাচ হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...