Wednesday, June 24, 2026

যৌথমঞ্চের আশ্রয়দাতা হিন্দু মহাসভা! লক্ষাধিক টাকার রসিদ প্রকাশ্যে এনে বিস্ফো.রক কুণাল

Date:

Share post:

ডিএ’র দাবিতে দিল্লির বুকে গিয়ে আন্দোলন শুরু করেছে যৌথ সংগ্রামী মঞ্চ। তাদের এই আন্দোলনকে পুরোপুরি সমর্থন জানিয়েছে একাধিক সংগঠন। এই তালিকায় রয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasabha)। এই সংস্থার সঙ্গে যৌথমঞ্চের আর্থিক লেনদেরনের রসিদ প্রকাশ্যে এনে বিস্ফোরক টুইট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। যে নথি প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, যৌথ সংগ্রামী মঞ্চের(Sagrami Joutha Mancha) তরফে দেওয়া দুটি আলাদা বিলে ১ লক্ষ ও ৭৩ হাজার টাকা লেনদেন হয়েছে। রসিদ প্রকাশ্যে এনে কুণাল টুইট করে লিখেছেন, তাহলে বুঝে নিন যৌথমঞ্চ দিল্লিতে কাদের আশ্রয়ে ছিল, কোথায় ছিল।

ডিএ আন্দোলনের পিছনে যে বিরোধী জোটের ইন্ধন রয়েছে সে অভিযোগ আগেই করেছিল তৃণমূল। এমনকি এই মঞ্চে রাম, বাম ও কংগ্রেস নেতাদের উজ্জল উপস্থিতিও চোখে পড়েছে। ফের সেই ইস্যু তুলে ধরে ধরেছেন কুণাল ঘোষ। প্রকাশ্যে আনা রসিদের ছবির সঙ্গে কুণাল ঘোষ লেখেন, “এই রশিদগুলি আসল না নকল? যদি আসল হয়, তাহলে যৌথ মঞ্চ দিল্লিতে কাদের আশ্রয়ে ছিল, কোথায় ছিল বুঝে নিন। যদি এই টাকা দেওয়া হয়, তাহলে এত টাকা নগদে কেন? তাহলে টাকা কে বা কারা দিচ্ছে? কত টাকা উঠছে?” একইসঙ্গে তিনি যোগ করেন, “মঞ্চের পর্দার পেছনের মুখগুলো স্পষ্ট হচ্ছে। রামবামকং।” রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে তিনি আরও লেখেন, “যদি রশিদ ভুল হয়, মঞ্চ জানাক।”

 

উল্লেখ্য, বকেয়া ডিএ’র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চ। সেই আন্দোলন এবার পৌছে গিয়েছে দিল্লির দরবারে। সেখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সূচি রয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের। এই আন্দোলনে যে বিরোধীদের উস্কানি রয়েছে সে অভিযোগ আগেই তুলেছিল তৃণমূল। এবার হিন্দু মহাসভার সঙ্গে আর্থিক লেনদেনের নথি তুলে বিস্ফোরক কুণাল ঘোষ।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...