Sunday, June 14, 2026

ঘরোয়া ক্রিকেটে পুরস্কার মূল্য বাড়াল বিসিসিআই

Date:

Share post:

বড় ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ক্রিকেটে সব টুর্নামেন্টের পুরস্কার মূল্য বাড়িয়ে দিল বিসিসিআই। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলে আগে মিলত ২ কোটি টাকা। প্রায় আড়াই গুণ বাড়িয়ে তা করা হল ৫ কোটি টাকা। মেয়েদের একদিনের প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৫০ লক্ষ টাকা। আগে পাওয়া যেত মাত্র ৬ লক্ষ টাকা। অর্থাৎ প্রায় আট গুণ বাড়ল পুরস্কার মূল্য। মেয়েদের টি-২০ প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৪০ লক্ষ।এক্ষেত্রেও ৫ লক্ষ থেকে আট গুণ বাড়ানো হয়েছে পুরস্কার মূল্য। দলীপ ট্রফির বিজয়ী দল পাবে ১ কোটি টাকা। আগে পাওয়া যেত ৪০ লক্ষ। রানার আপ দল পাবে ৫০ লক্ষ। আগে পাওয়া যেত ১৫ লক্ষ টাকা। দেওধর ট্রফি, ইরানি কাপ এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফির পুরস্কার মূল্যও বাড়ানো হয়েছে।

এই নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে জানান, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সব প্রতিযোগিতার আর্থিক মূল্য বাড়ানো হল। আমরা সবরকম ভাবে চেষ্টা করব ভারতের ঘরোয়া ক্রিকেটকে আরও উন্নত করতে। এটাই ভারতীয় ক্রিকেটের শিরদাঁড়া। রঞ্জিজয়ী দল পাবে ৫ কোটি টাকা। মেয়েদের একদিনের প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৫০ লক্ষ টাকা।”

করোনার প্রবাহ কাটিয়ে গতবার থেকেই পুরো দমে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট। এই বছর ২৮ জুন থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা। দলীপ ট্রফি দিয়ে শুরু হতে চলেছে ঘরোয়া ক্রিকেট। দেশের সর্বোচ্চ প্রতিযোগিতা রঞ্জি ট্রফি শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে।

আরও পড়ুন:আজ সুপার কাপের ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল, বড় ব‍্যবধানে জয় লক্ষ‍্য স্টিফেনের

 

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...