Saturday, March 28, 2026

২০২৪-এ বিজেপি আসছে না: মোদি সরকারের বিদায়ঘণ্টা বাজিয়ে মন্তব্য মমতার

Date:

Share post:

২০২৪-এ বিজেপি (BJP) আসছে না। আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ৩৫টি আসন পাবে- অমিত শাহর এই দাবি করার দুদিন পরেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়ে দিলেন, ”চব্বিশের ভোটে ওরা পাওয়ারে আসবে না, নিশ্চিন্ত থাকুন। সব বিরোধীরা একজোট হোন। আমরা সবাই যদি মিলিত হ‌ই তাহলে আমি নিশ্চিত, ২০২৪-এ বিজেপি আসবে না।” চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, ”বিজেপি আমাদের যেন দুর্বল না ভাবে। ৩৫টা পাবে বাংলায়? আগে ৫টা পেয়ে দেখাও!”

মমতা অভিযোগ করেন, বিরোধীরা জোটবদ্ধ। তাই ভয় দেখাচ্ছে বিজেপি। তাঁর কথায়, ”কেজরিওয়ালকে ডেকে দেখাতে চাইছে, দেখ মুখ্যমন্ত্রীকেও ছাড়ছি না। তোমরা সাবধান। ভয় দেখাচ্ছ? গুণ্ডাগিরির জবাব দেবেন মানুষ। ওদের রাজ্যগুলোতে আইন-শৃঙ্খলা নেই। বিরোধীদের শায়েস্তা করার ফন্দি। সব জবাব হবে ২০২৪-এ”।

শুক্রবার সিউড়ির জনসভা থেকে অমিত শাহ (Amit Shah) হুমকি দিয়ে বলেন, বাংলা থেকে ৩৫ টি আসনে জিতলে সময়ের আগেই বাংলায় তৃণমূল সরকারের পতন ঘটবে। এর জবাব দিতেই এদিন সাংবাদিক বৈঠক করেন মমতা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যকে ‘চক্রান্ত’ হিসেবে উল্লেখ করে অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আর এই প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”বিরোধীরা একজোট হলে ২০২৪এ বিজেপি (BJP) পাওয়ারেই আসবে না, আমাদের সরকার ফেলবে কী?”

 

 

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...