প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ক্লাসে শরীর 'ম্যাসাজ' প্রধান শিক্ষিকার

যোগীরাজ্যে শিক্ষাব্যবস্থার (education system in Uttar Pradesh) চূড়ান্ত অবনতি! উত্তরপ্রদেশের (BJP rules state) একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকা পড়ুয়াদের দিয়ে ক্লাসের মধ্যেই শরীর ম্যাসাজ করাচ্ছেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) এদিনের ঘটনার পর আরও একবার যোগীর রাজত্বে শিক্ষা ব্যবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল।
Sponsored

জেলা সদর দফতরের বিআরসি ক্যাম্পাসের মধ্যে নয়া বাজার পার্ট-১ প্রাথমিক বিদ্যালয়ের ভাইরাল ক্লিপটিতে দেখা গিয়েছে যে কাউন্সিল পরিচালিত এই স্কুলের প্রধান শিক্ষিকা ছোট পড়ুয়াদের তাঁকে মালিশ করতে বলছেন। তিনি মেঝেতে শুয়ে ছিলেন এবং মোবাইল ফোন ঘাঁটছিলেন। বেশ কিছু অল্পবয়সী মেয়ে প্রধান শিক্ষিকার চারপাশে দাঁড়িয়ে ম্যাসাজ করছেন। এই দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন যে, শিশুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করার জন্য তৈরি স্কুলের পরিবেশ এরকম কীভাবে হতে পারে। সঠিক তত্ত্বাবধান থাকলে কি এই ধরনের আচরণ দিনের পর দিন চলতে পারত?
কিন্তু ভিডিওটি প্রকাশ্যে আসার পর, জেলা শিক্ষা কর্মকর্তা নিজের দায় ঝেড়ে ফেললে দিব্যি বলে দিলেন ঘটনাটি সম্পর্কে তিনি নাকি অবগত ছিলেন না। বিষয়টি নজরে আসার পর, তিনি অভিযোগগুলির তদন্তের নির্দেশ দেন। শীর্ষ কর্তারা আশ্বাস দিয়েছেন গোটা ঘটনার তদন্ত করা হবে এবং দাবিগুলি সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানেই প্রশ্ন উঠছে দিনের পর দিন এই ঘটনা চললেও বিষয়টি কারোর নজরে কেন আসেনি? এছাড়া অভিভাবক এবং বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার একটি সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন যদিও তাঁরাও শঙ্কিত যে কতটা সঠিকভাবে এই তদন্ত প্রক্রিয়া হবে। উত্তরপ্রদেশে একাধিক ঘটনায় রাজ্যজুড়ে শিক্ষার মান যে একেবারেই তলানিতে সেই বাস্তব রূপ যেন চোখে আঙ্গুল দিয়ে দেখানো হল। আরও পড়ুনঃ বাংলা ভাগের চক্রান্ত রুখবই! ধর্না মঞ্চ থেকে মমতার হুঁশিয়ারি
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
