Saturday, April 4, 2026

নিজের বানানো গিলেটিনে আত্মা.হুতি দম্পতির, যজ্ঞকুণ্ডে পড়ল কা.টা মু.ণ্ডু

Date:

Share post:

তন্ত্র সাধনায়(Black Magic) চরম পদক্ষেপ নিলেন দম্পতি। নিজের বাড়িতেই গিলেটিন(guillotine) জাতীয় যন্ত্র বানিয়ে আত্মহুতি দিলেন স্বামী-স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের(Gujrat) রাজকোট জেলার ভিঞ্চিয়া গ্রামে। মৃত ওই দম্পতির নাম হেমুভাই মাকওয়ানা(৩৮) এবং তাঁর স্ত্রী হানসাবেন(৩৫)। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার পিছনে তন্ত্র যোগ রয়েছে বলে অনুমান করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যযুগীয় সময়ে মৃত্যুদণ্ডের আসামিকে হত্যা করতে ব্যবহৃত হত এই ধরণের প্রাণঘাতী এই যন্ত্র। যেখানে অপরাধীকে বলিকাঠে রেখে ধারালো ভারি অস্ত্র দড়ির সাহায্যে উপরে তুলে তা নিচে ফেলে দেওয়া হত। এই ধরনের যন্ত্র বাড়িতে বানান ওই দম্পতি। এবং তা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে যন্ত্রে মাথা কাটা যাওয়ার পর তা সোজা যজ্ঞের অগ্নিকুণ্ডে এসে পড়ে। পাশাপাশি একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। যেখানে লেখা আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমরা নিজেদের ইচ্ছায় মৃত্যুবরণ করছি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...