Wednesday, May 13, 2026

তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী! আরও বাড়বে তাপমাত্রা

Date:

Share post:

বৈশাখের গরমে রীতিমত পুড়ছে বাংলা। পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টির কোনও লক্ষণই নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।তাপপ্রবাহের পরিস্থিতিতে নাজেহাল রাজ্যবাসী। রবিবার তাপমাত্রা খানিকটা কম ছিল। কিন্তু সোমবার সকাল থেকেই চড়চড়িয়ে রোদ উঠেছে। আজ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়াতে পারে। সঙ্গে বইবে লু, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

আরও পড়ুন:অভিষেক নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের সুপ্রিম স্থগিতাদেশ

বৈশাখের শুরুতেই প্রবল তাপের শিকার দক্ষিণবঙ্গবাসী। এর প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। জোলো হাওয়া প্রবেশ না করায় রাজ্যে অনবরত বয়ে চলেছে গরম বাতাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪ থেক ৫ দিন তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।


গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। ভয়ঙ্কর বেশি তাপমাত্রা এবং সর্বোচ্চ ৮৫% আপেক্ষিক আর্দ্রতার জেরে রবিবার ঘেমে নেয়ে নাকাল হয়েছে বাংলার মানুষ। কিন্তু সোমবার আপেক্ষিক আর্দ্রতা কমবে ফের। বেলা বাড়লেই শুরু হবে শুকনো গরম তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে, যা স্বাভাবিকের থেকে দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি।আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না। এই কদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...