Tuesday, April 7, 2026

৬৫ ঘণ্টা জেরার পর গ্রে.ফতার জীবনকৃষ্ণ সাহা

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ৬৫ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করল সিবিআই। সোমবার ভোর ৫টা ১৫ নাগাদ জীবনকৃষ্ণকে গ্রেফতার করে দুর্গাপুরের সিবিআই ক্যাম্পের উদ্দেশে রওনা হয়ে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর বিধায়ককে নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে।

আরও পড়ুন:সোমবার থেকে রাজ্যে আরও বাড়বে গরম, চলবে তাপপ্রবাহ পরিস্থিতি

জানা গেছে,তদন্তে অসহযোগিতা এবং প্রমাণ লোপাটের চেষ্টা, এই দুই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল বিধায়ককে। তাঁর বাড়ি থেকে প্রায় ২বস্তা নথি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এসএলএসটির নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেস পুরোটাই পাওয়া গেছে বিধায়কের বাড়ি থেকে, যার মধ্যে রয়েছে তাঁর সুপারিশে চাকরি পাওয়া প্রার্থীদের তথ্য। নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের রোল নম্বর সহ অন্তত ৩,৪০০ জন চাকরিপ্রার্থীর নথি পাওয়া গেছে জীবনকৃষ্ণের বাড়ি থেকে।যদিও গোটাটাই সূত্রের খবর।


নিয়োগ দুর্নীতি কাণ্ডে এর আগে কেন্দ্রীয় এজেন্সি এমন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং অয়ন শীলকে।ঠিক একইভাবে এবার জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা ।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...