Sunday, June 21, 2026

জনস্বার্থ মামলা, কাটল না মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন জট

Date:

Share post:

মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে জট অব্যাহত। ২০২২-এর ফেব্রুয়ারিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকতলা বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক সাধন পান্ডের মৃত্যুর পর ওই কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা ।

১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচন সংগঠিত করিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করা বাধ্যতামূলক।
কিন্তু সাধন পাণ্ডের মৃত্যুর পর বছর খানেক ঘুরে গেলেও ওই কেন্দ্রে উপনির্বাচন হয়নি। কারণ গত বিধানসভা নির্বাচনে সাধন পান্ডে মানিকতলা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরেই গোটা নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যান চৌবে। ২০২১ সালে দায়ের হওয়া সেই মামলার নিষ্পত্তি এখনো হয়নি। যে কারণে ওই কেন্দ্রের উপনির্বাচন আপাতত বিশ বাঁও জলে।
কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া মামলার শুনানিতে সোমবার ওই জনপ্রতিনিধিত্ব আইনের ধারাকে উল্লেখ করে মামলাকারীর আইনজীবী কিশোর দত্ত নির্বাচনের দাবি জানান। কিন্তু নির্বাচন কমিশনের পাল্টা জানান জনপ্রতিনিধিত্ব আইনেই বলা আছে যতক্ষণ না নির্বাচন সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ উপ নির্বাচন সম্ভব নয়। সব পক্ষের বক্তব্য শোনার পর জনস্বার্থ মামলাটি খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন জানিয়ে দিয়েছে মূল মামলার নিষ্পত্তি না হলে ওই কেন্দ্রে নির্বাচন সম্ভব নয়। অতএব মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের বিষয়টি আপাতত ঝুলেই রইল।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...