Sunday, June 21, 2026

একাধিকবার সমন পাঠালেও মেলেনি উত্তর, স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে গ্রে.ফতারি পরোয়ানা জারির সম্ভাবনা!

Date:

Share post:

স্বাস্থ্যসচিব (Health Secretary) নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে এবার গ্রেফতারি (Arrest) পরোয়ানা জারি করা হবে। সোমবার এমনই দাবি জানালেন জাতীয় এসসি কমিশনের (National Commission for Scheduled Castes) ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। উল্লেখ্য, এদিন মেদিনীপুর সংশোধনাগার পরিদর্শনে আসে জাতীয় এসসি কমিশনের একটি তদন্তকারী দল। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হতে চলেছে। আর জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যানের এমন মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক।

উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন সজল বিশ্বাস (Sajal Bishwas)। তিনি পেশায় একজন চিকিৎসক। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সাময়িকভাবে চাকরি থেকে ইস্তফা দিতে হয় তাঁকে। পরে নির্বাচন শেষ হলে এই চিকিৎসক চাকরি ছাড়তে চেয়েছিলেন। আর সে ব্যাপারে কোনও পদক্ষেপই নেয়নি স্বাস্থ্যভবন। পাশাপাশি তাঁকে পুনরায় চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি কমিশনের।

তবে জাতীয় এসসি কমিশনের তরফে আরও জানান হয়েছে, এর আগে একাধিকবার স্বাস্থ্য সচিবকে সমন পাঠানো হলেও তাঁর তরফে কোনও উত্তর মেলেনি। আর সেই কারণেই এবার নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে জারি হবে গ্রেফতারি পরোয়ানা। কিন্তু এই বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্য সচিব সাফ জানিয়েছেন, আমি জাতীয় এসসি কমিশনকে সম্মান করি। তাঁদের যা জানানোর আমি ইতিমধ্যে সবটুকু জানিয়েছি। আবার যদি কিছু জানাতে হয় গাইডলাইনের মধ্যে থেকে আবার তা করব। তবে এটা বিচারাধীন বিষয়। তাই এর বাইরে এখনই আমি আর কোনও মন্তব্য করব না।

 

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...