Saturday, June 27, 2026

এগিয়ে থেকেও আইজলের সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের, সুপার কাপ থেকে বিদায় লাল-হলুদের

Date:

Share post:

সুপার কাপ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল এফসি। এদিন দু’গোলে এগিয়ে থেকেও আইজল এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করল স্টিফেন কনস্ট‍্যানটাইনের দল। এরফলে কনস্ট‍্যান্টাইনের শেষ ম্যাচেও জয় অধরাই থাকল লাল-হলুদের।

আবারও ডিফেন্ডারদের ব্যর্থতায় ডুবতে হল ইস্টবেঙ্গলকে। ০-২ গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ শেষ হল ২-২ গোলে। হেরেও যেতে পার‍ত ইস্টবেঙ্গল। কমলজিৎ নিশ্চিত কিছু গোল না বাঁচালে সুপার কাপের শেষ ম্যাচেও হেরে যেতে হত ক্লেইটনদের। ম‍্যাচের ১৭ মিনিটে নাওরেম মহেশ সিং-এর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁদিক থেকে উঠে আসা মহেশ ফাঁকায় দাঁড়ানো সুমিত পাসিকে বল দিতে গেলেও গোলরক্ষকের গায়ে লেগে বল জালে ঢুকে যায়। ২১ মিনিটে দ্বিতীয় গোল পাসির। ডানদিক থেকে উঠে এসে দারুণ ক্রস রাখেন ভিপি সুহের। গোলরক্ষককে এড়িয়ে হেডে গোল করে যান সুমিত। প্রথমার্ধে বারেবারে ইস্টবেঙ্গল রক্ষণে সমস্যা তৈরি করেন ডেভিড। বিরতির একেবারে শেষদিকে আইজলের হয়ে ১-২ করেন রুইটিয়া। ৪০ মিনিটের পর থেকেই বারেবারে আক্রমণ তুলে আনতে থাকেন কিমকিমারা। ৪২ মিনিটে পরপর দুইবার দলের নিশ্চিত পতন রক্ষা করলেও তৃতীয় শট রুখতে পারেননি ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ। ৪২ মিনিটে ব্যবধান কমায় আইজল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় আইজল। প্রথমার্ধে দারুণ খেলা ডেভিড গোল করে সমতা ফেরান। এগিয়ে আসা কমলজিৎকে দেখে চিপ করেন ডেভিড। ইস্টবেঙ্গল গোলরক্ষকের নাগাল এড়িয়ে বল জালে জড়ান আইজল ফুটবলার। ৭২ মিনিটে আবার ইস্টবেঙ্গলের জালে বল জড়ায় আইজল। যদিও অফসাইডের জন্য গোল বাতিল হয়। শেষদিকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গলও। পেনাল্টি বক্সের মধ্যে আইজল ডিফেন্ডারের হাতে বল লাগলেও দেখতে পাননি রেফারি।

আরও পড়ুন:বেড়ে চলেছে তিক্ততা, সোশ্যাল মিডিয়ায় সৌরভকে আনফলো বিরাটের

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...