Saturday, June 27, 2026

তীব্র দাবদাহ, মুখ্যমন্ত্রীর অনুরোধে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও গরমের ছুটি

Date:

Share post:

গরমের মধ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুরক্ষিত রাখতে  রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকেও তিনি অনুরোধ করেছিলেন এই বিষয়টি মেনে নিতে। আশঙ্কা ছিল মুখ্যমন্ত্রীর এই আর্জি বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবে কিনা তা নিয়ে। কিন্তু সোমবার সকালে দেখা গেল বেশির ভাগ বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এদিন থেকেই ছুটি ঘোষণা করে দিয়েছে আগামী ১ সপ্তাহের জন্য।

তবে একাংশের বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পড়াশোনা চালানোর কথা ঘোষণা করেছে। রবি দুপুরে রাজ্যের শিক্ষা দফতর ছুটি সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছে, সোমবার থেকে এক সপ্তাহ ছুটি থাকবে। তবে তাপপ্রবাহ পরিস্থিতির পরিবর্তন হলে সেই অনুযায়ী পরবর্তী বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় অবশ্য এই ছুটি থাকছে না। তবে আগামী দিনে বাড়তি ক্লাস করে এই ছুটির পড়াশোনার শূন্যস্থান পূরণ করার বার্তাও দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে অবশ্য বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির জন্য কিছু বলা হয়নি। কিন্তু সোমবার সকালে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক আবেদনে সাড়া দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- এগিয়ে থেকেও আইজলের সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের, সুপার কাপ থেকে বিদায় লাল-হলুদের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...