Monday, April 6, 2026

অমর্ত্য সেনের ‘প্রতীচী’র জমি বিতর্কে বুধে চূড়ান্ত সিদ্ধান্তের হুঁশিয়ারি বিশ্বভারতীর

Date:

Share post:

ফের বিশ্বভারতী ও নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমিবিবাদ নিয়ে শুরু টানাপোড়েন। অমর্ত্য সেন শান্তিনিকেতনে বিশ্বভারতীর জমি দখল করে আছেন, এমন অবস্থানে অনড় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতীর শুনানিতে উপস্থিত না থাকার কারণে, আগামী ১৯ এপ্রিল বেলা ১২ টায় ১৯৭১-এর আইন অনুযায়ী কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বিশ্বভারতী। এই মর্মে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে নোটিশ সাঁটিয়ে উচ্ছেদ পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়। সমন নোটিশ জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র।

গত, বৃহস্পতিবার প্রেস রিলিজ করে বিশ্বভারতীর রেজিস্ট্রারের তরফে একটি নোটিশ জারি করা হয়। সেই নোটিশ পাঠানো হয় অমর্ত্যের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তীকে। এছাড়াও প্রতিলিপি পাঠানো হয় বীরভূম জেলার পুলিশ সুপার, বোলপুরের মহকুমা শাসক, বোলপুরের পুলিশ আধিকারিক, শান্তিনিকেতন থানার কর্তব্যরত আধিকারিকেও। ওই নোটিশে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, ১৯৭১ সালের দখলদার উচ্ছেদ আইন অনুযায়ী আগামী ১৯ এপ্রিল কঠোর উচ্ছেদের সিদ্ধান্ত নিতে চলেছে কর্তৃপক্ষ।

পাশাপাশি, ২৯ মার্চ বিকেলে অমর্ত্য সেনকে সশরীরে অথবা তাঁর কোনও প্রতিনিধিকে বিশ্বভারতীর যুগ্ম কর্মসচিব তথা এস্টেট অফিসারের কাছে শুনানির জন্য হাজিরা দিতেও বলা হয়। অমর্ত্য বিদেশে থাকায় এবং জমি সংক্রান্ত বেশ কিছু নথি না-থাকায় ওই তারিখে শুনানিতে থাকা সম্ভব হবে না বলে বিশ্বভারতীকে জানিয়ে দিয়েছিলেন তাঁর আইনজীবী। চিঠি পাঠিয়ে ৪ মাস সময়ও চাওয়া হয়েছিল। কিন্তু, বিশ্বভারতী ৪ মাসের বদলে মাত্র ১০ দিন সময় দেয় হাজিরার জন্য।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...