Monday, April 6, 2026

হাসপাতালে ভর্তি পরিচালক রাজ চক্রবর্তী!

Date:

Share post:

গরমে এমনিতেই নাজেহাল অবস্থা। তারই মধ্যে আচমকা অসুস্থ পরিচালক রাজ চক্রবর্তী।দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি পা হয়েছে পরিচালককে। হিট স্ট্রোক নাকি কোভিড? রাজ ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন।

আরও পড়ুন:তৃণমূলের মহিলা কাউন্সিলরকে বেধড়ক মা.রধর! কিন্তু কেন?

কী হয়েছে রাজের? পরিচালকের সহকারী জানিয়েছেন, “এ বারে খালি প্রস্রাবে সংক্রমণ ধরা পড়েছে। তবে বাড়াবাড়ি কিছু নয়। একদম ঠিক আছে দাদা।”সেইসঙ্গে তিনি আরও বলেন, “প্রতি বছরই সারা শরীর পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন দাদা। এ বারেও আর অন্য কোনও কারণ নেই। রাজদাকে আগামিকাল অর্থাৎ বুধবারেই হাসপাতাল থেকে ছেড়ে দেবে।”


গরমের তীব্রতার সঙ্গে সঙ্গে বেড়েছে কোভিড সংক্রমণও। অনেকেই গরমের জেরে অসুস্থতায় ভুগছেন। তাই প্রিয় পরিচালকের অসুস্থতায় চিন্তার ভাঁজ তাঁর ভক্ত ও অনুরাগীরা। এমনিতেই পরিচালনা এবং প্রযোজনার কাজে সব সময় ব্যস্ত থাকেন পরিচালক। কিছু দিন আগে ‘আবার প্রলয়’-এর কাজ শেষ করেছেন তিনি। পাশাপাশি ব্যারাকপুরের বিধায়কও তিনি।চরম ব্যস্ততার মাঝেও সময় দিতে ভোলেননা পরিবারকে। তাই রাজ চক্রবর্তী ভালো নেই শুনে চিন্তিত সকলেই।

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...