Tuesday, June 23, 2026

এবার বিরাটকে পাল্টা সৌরভের, কোহলিকে আনফলো মহারাজের

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি তিক্ততা বেড়েই চলেছে। গত শনিবার আরসিবি বনাম দিল্লি ক‍্যাপিটালস ম‍্যাচের শেষে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাননি বিরাট কোহলি। এমনকি ম‍্যাচের মধ‍্যেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে কটমট করে তাকিয়ে ছিলেন কোহলি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এর পরই গতকাল, সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করলেন বিরাট কোহলি। আর এবার তারই পাল্টা দিলেন মহারাজ। নিজের সোশ্যাল মিডিয়ায় থেকে বিরাট কোহলিকে আনফলো করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার সকালেও দেখা গিয়েছিল সৌরভ যাদের ফলো করেন সেই তালিকায় রয়েছেন বিরাট। কিন্তু বেলা গড়তেই বদল। সোশ্যাল মিডিয়ায় সৌরভের তালিকায় নেয় বিরাট।

এদিকে ফের একবার নিজের সেই খারাপ সময় নিয়ে মুখ খুললেন বিরাট। গতবছর ক্রিকেট থেকে প্রায় একমাসেরও বেশি সয়ম বিরতি নিয়েছিলেন বিরাট। সেই সময় তাঁর মনের মধ্যে কী চলছিল সেই নিয়ে আইপিএল-এ ডিজিটাল সম্প্রচারকারীতে সাক্ষাৎকার দিলেন তিনি। এই নিয়ে বিরাট বলেন,” মিথ্যা বলব না। খুব পরিশ্রম হচ্ছিল। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আমিও ক্রিকেটের ইঁদুরদৌড় দৌড়তে শুরু করেছিলাম। সেটা মানসিকভাবে আমাকে দুর্বল করে দিচ্ছিল। হাঁপিয়ে উঠছিলাম। সেটা আরও কিছু দিন চললে আমি হয়তো পাগল হয়ে যেতাম। কিন্তু অনুষ্কা আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই সময়টা অনুষ্কা সব সময় আমার পাশে ছিল। ও সবটা দেখেছে। বুঝেছে। ও নিজেও একজন তারকা। তাই পেশা ও ব্যক্তিগত জীবন কীভাবে আলাদা রাখতে হয় সেটা ও জানে। অনুষ্কা সেটাই আমাকে শিখিয়েছে। ওই সময়ে আমরা অনেক বেশি গল্প করতাম। সেটা আমাকে অনেক সাহায্য করেছে।”

আরও পড়ুন:অন্নপূর্ণা শৃঙ্গ জয় করতে গিয়ে নি*খোঁজ পর্বতারোহী, পড়লেন ১৯ হাজার ফুট নীচের খাদে

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...