Monday, April 6, 2026

তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় তৈরি রাজ্য, চালু কন্ট্রোল রুম-হেল্পলাইন

Date:

Share post:

তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতে যাতে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত না হয়, তা নিয়ে তৎপর রাজ্য বিদ্যুৎ দফতর (Power supply and Electricity Department)। সমস্যা হলে যে কোনও সময় সংশ্লিষ্ট বিভাগকে জানানোর সুযোগ করে দিতে চালু হল 24×7 হেল্পলাইন (Help Line)। মঙ্গলবার, বিধাননগরের উন্নয়ন ভবনে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। ছিলেন বিদ্যুৎ দফতর সচিব শান্তনু বসু (Shantanu Basu)-সহ বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। ছিলেন CESE-র প্রতিনিধিরাও। সোমবার থেকেই বিদ্যুৎ ভবনে চালু হয়েছে কন্ট্রোল রুম (Control Room)।

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
২টি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে— ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪।

বিদ্যুৎ সংযোগে সমস্যার বিষয়ে এই নম্বরে ফোন করে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

সোমবার যোধপুর পার্ক, হরিদেবপুর,বেলঘরিয়া এবং দক্ষিণেশ্বরে কিছু কিছু গ্রাহকের ওভারলোডিংয়ের কারণে ট্রান্সফরমার পুড়ে যাওয়া ও যান্ত্রিক গোলযোগের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। ফলে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। সিইএসসির অধীনে ওই অঞ্চলের সমস্যার জন্য সংস্থার আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন অরূপ বিশ্বাস। পরিস্থিতির মোকাবিলার জন্য তাঁদের তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। তীব্র গরমে রাজ্যবাসীকে যেন বিদ্যুতের সমস্যা পোহাতে না হয়, তার জন্য দুটি সংস্থাকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...