Saturday, April 4, 2026

পাঁচ সদস্যের সার্চ কমিটি, উপাচার্য নিয়োগের আইনে বড় পরিবর্তন আনছে রাজ্য

Date:

Share post:

উপাচার্য নিয়োগের আইনে বড়সড় বদল আনছে রাজ্য। উপাচার্য নিয়োগের জন্য তৈরি করা সার্চ কমিটিতে এবার তিনজন প্রতিনিধি নয়, থাকবেন পাঁচ সদস্যের সার্চ কমিটি। সাম্প্রতিক কালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে মতভেদের জেরে এব্যপারে দীর্ঘ মেয়াদী সমাধানের লক্ষ্যে হাঁটছে রাজ্য সরকার।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে ‌ সার্চ কমিটি গঠনের নিয়মে বদল আনা হচ্ছে। অর্ডিন্যান্স জারি করে এই বদল আনার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে খবর, সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রসঙ্গত, উপাচার্য বাছাইয়ের জন্য নতুন সার্চ কমিটিতে তিনজনের বদলে থাকবেন পাঁচ সদস্য। পুরনো নিয়ম ফিরিয়ে এনে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের মনোনিত একজন প্রতিনিধিকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য গঠিত এই সার্চ কমিটিতে রাখা হচ্ছে। উচ্চশিক্ষা সংসদের একজন প্রতিনিধিও থাকবেন। সামনে রাজ্য বিধানসভার কোনও অধিবেশন নেই। তাই নতুন বিল এনে বিধানসভায় পাশ করিয়ে সার্চ কমিটির গঠন বদল করা সম্ভব নয়। তাই, অর্ডিন্যান্স জারি করে এই বদল আনতে চাইছে রাজ্য সরকার।

এদিকে মঙ্গলবারেই ফের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করলেন রাজ্যপাল। বর্ধমানের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (নিবন্ধক)কে বরখাস্ত করেছিলেন উপাচার্য সাধন চক্রবর্তী। রাজ্যপাল তথা আচার্য আজ মঙ্গলবার সেই রেজিস্ট্রারকে নির্দেশ দিলেন, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে কোর্ট মিটিং ডাকার। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্যপালও।গত ১৬ এপ্রিল শিক্ষা দফতরকে না জানিয়েই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চন্দন বসুকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। অভিযোগ, তা জানানো হয়নি শিক্ষা দফতরকে। নিয়োগের আগেও আলোচনা করা হয়নি। আরও অভিযোগ, উপাচার্য হিসেবে রঞ্জন চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পরে শিক্ষা দফতর নতুন নামের প্রস্তাব পাঠিয়েছিল রাজভবনে। তার উত্তর আসেনি। তারপর একদিন কাটতে না কাটতেই ফের একাই সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল।

আরও পড়ুন- তীব্র দহনে রাজ্যে পানীয় জলের সরবরাহ ঠিক রাখতে জরুরি নির্দেশ মুখ্যসচিবের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...