Monday, April 6, 2026

অবশেষে স্বস্তি! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

তাপপ্রবাহের জ্বালায় অতিষ্ট বঙ্গবাসী! আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে বহু কাঙ্খিত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কবে কোথায় বৃষ্টি হবে, তা এখনও স্পষ্ট করে জানায়নি হাওয়া অফিস।

আরও পড়ুন:সুপ্রিম নির্দেশের পরও কেন অভিষেককে CBI নোটিশ! ক্ষুব্ধ দিল্লির ফোন এলো নিজামে

চৈত্রের শেষ থেকেই গরমের দাপটে নাকাল রাজাবাসী। সোমবারের পর মঙ্গলবারও অস্বস্তিজনক গরমে কাহিল সকলে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় পারদ ৪০ ডিগ্রি পার করেছে।অসহ্য গরম থেকে বাঁচতে চাতক পাখির মতো বৃষ্টির আশায় সকলেই। এরই মধ্যে সুখবর শোনাল আবহাওয়া দফতর।

আর মাত্র কয়েকটা দিন সহ্য করতে হবে দহনজ্বালা। তারপরই অর্থ্যাৎ আগামী ২২ এপ্রিল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে কমবে তাপমাত্রা। পূর্বাভাস মিলে গেলে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।
উত্তরের জেলাগুলির জন্যও স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। বুধবারেই দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও ওই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

তবে আপাতত শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল এবং বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে আরও গরম বাড়তে পারে। ওই জেলাগুলিতে প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

 

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...