Saturday, June 27, 2026

শব্দের চেয়ে তিন গুণ দ্রুতগামী অত্যাধুনিক ড্রোন বাহিনী তৈরি করেছে চিন!

Date:

Share post:

চিনের সামরিক অগ্রগতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট ফাঁস হয়ে গেল আমেরিকায়। যা দেখে কপালে ভাঁজ দুনিয়ার।
কী আছে রিপোর্টে? দেখা যাচ্ছে, উঁচু পার্বত্য এলাকায় অনায়াসে উড়ে বেড়াতে সক্ষম অত্যাধুনিক ড্রোন বাহিনী তৈরি করেছে চিন। এই ড্রোন শব্দের চেয়েও তিনগুণ বেশি দ্রুত উড়ে যেতে সক্ষম বলে জানা গিয়েছে।

মঙ্গলবার এমনই খবর প্রকাশিত হয়েছে প্রথম সারির মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদনে। ‘ন্যাশনাল জিয়োস্পেশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি’-এর গোপন নথির মাধ্যমে এই খবর জানতে পেরেছে ওই সংবাদমাধ্যম।

গত ৯ আগস্টে উপগ্রহ চিত্রে সাংহাই থেকে ৫৬০ কিলোমিটার দূরবর্তী পূর্ব চিনের একটি বিমান ঘাঁটিতে দুটি ‘ডব্লিউজেড-৮’ রকেট প্রপেল্ড ড্রোন ধরা পড়েছে। এই প্রেক্ষিতেই আমেরিকার ধারণা, চিনের ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ) নিশ্চিতভাবেই তার প্রথম মনুষ্যবিহীন আকাশপথ নজরদারি ব্যবস্থা তৈরি করে ফেলেছে। যা প্রাথমিকভাবে চিনের ‘ইস্টার্ন থিয়েটার কম্যান্ড’-এর দায়িত্বে রাখা হয়েছে।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, পিএলএ-র এই থিয়েটার কম্যান্ড মূলত তাইওয়ানের উপর নজর রাখে।

এ বিষয়ে অবশ্য আমেরিকার প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  চিনের সরকারের পক্ষেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয় যায়নি। তবে তাইওয়ানের সবচেয়ে কাছের পিএলএ-র ছাউনিতে এই ধরনের বিপুল শক্তিশালী এবং অত্যাধুনিক ড্রোন-বাহিনীর উপস্থিতি স্বাভাবিক ভাবেই তাইওয়ানের হৃদস্পন্দন বৃদ্ধি করার পক্ষে যথেষ্ট। তার সরাসরি প্রভাব রয়েছে তাইওয়ানের সঙ্গে ইদানীং সম্পর্ক আরও মজবুত করতে মরিয়া আমেরিকারও।

জানা গিয়েছে, আমেরিকার ম্যাসাচুসেট্‌স এয়ার ন্যাশনাল গার্ডের এক সদস্য ২১ বছরের জ্যাক ডগলাস টেইক্সিয়েরা এই নথি ফাঁস করে দেন। সেই ফাঁস হওয়া নথি একটি বার্তা পাঠানোর অ্যাপ মারফত পায় ওই ‘সবাদমাধ্যম।
এদিকে গোপন নথি (ক্লাসিফায়েড ডকুমেন্টস) ফাঁসের অভিযোগে জ্যাক ডগলাসকে গ্রেফতার করেছে এফবিআই। এই নথিতেই দেখা যাচ্ছে, আমেরিকা দিনের পর দিন ধরে তার বন্ধু রাষ্ট্রগুলির সামরিক কার্যকলাপের উপর কী ভাবে নজরদারি চালায়। এই রিপোর্ট ফাঁস হওয়ায় বিড়ম্বনায় পড়েছে ওয়াশিংটনও। কারণ আমেরিকা যে তার বন্ধু রাষ্ট্রগুলির সামরিক গতিবিধির উপর কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে, এই ঘটনায় তা প্রকাশ্যে চলে এল।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...