Wednesday, June 24, 2026

গরমে কম্বল বিতরণ! বিতর্কের পাল্টা ব্যাখ্যা দিলেন করিমপুরের বিধায়ক

Date:

Share post:

তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। সেখানে কোথাও জন প্রতিনিধিরা জল দিচ্ছেন, কোথাও বিদ্যুতের সমস্যা না হয় তা দেখছন। এই পরিস্থিতি কম্বল বিতরণ করে কটাক্ষের মুখে পড়লেন নদিয়ার (Nadia) করিমপুরের তৃণমূল বিধায়ক (TMC MP) বিমলেন্দু সিংহ রায় (Bimalendu Singha Roy)। কিন্তু এত গরমে কেন কম্বল (Blanket) বিতরণ করলেন বিধায়ক! তিনি জানান, কম্বলগুলি ছিল। রেখে দিলে নষ্ট হয়ে যেত বলেই সেগুলি বিতরণ করেন বিমলেন্দু সিংহ রায়।

প্রখর রোদে হাঁসফাঁস করছে বাংলা। জলকষ্টেও ভুগেছেন অনেকে। সেই সময় জলের ব্যবস্থা না করে হঠাৎ কোন যুক্তিতে কম্বল দিতে গেলেন বিমলেন্দু সিংহ রায়! বিতর্কের জবাবে পাল্টা বিধায়ক বলেন, যাঁদের সমালোচনা করা অভ্যেস তাঁরা করবেন। ঈদ উপলক্ষে তাঁর বিধানসভার বিভিন্ন জায়গাতে বস্ত্র বিতরণ করছেন। বেশ কিছু কম্বল মজুত ছিল। ধুতি-কাপড়ের সঙ্গে সেগুলি দিয়েছেন। যদি কাজে লাগে সেই জন্য সেগুলি দিয়েছেন।

 

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...