Tuesday, June 23, 2026

“ছেলের সঙ্গে ঝগড়া করে দিল্লি এসেছি”, আবার নতুন নাটক মুকুলের

Date:

Share post:

আচমকা কলকাতা থেকে দিল্লি যাওয়ার পরই মুকুল রায়কে নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ছেলে শুভ্রাংশু শুরু থেকেই দাবি করে আসছেন, মুকুলের ‘অন্তর্ধান’ নিয়ে তিনিও অন্ধকারে। বাবার নিখোঁজ ডায়েরিও করেছেন দুটি থানায়। বাংলা থেকে দিল্লিতে গিয়ে পুলিশ মুকুল রায়ের সঙ্গে কথাও বলেছে। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, মুমূল রায় কখনও খুব সচেতন আবার কখনও অসংলগ্ন কথাবার্তা বলছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একেক সময় একেক রকম মন্তব্য করছেন তিনি। একবার বছেন, “পশ্চিমবঙ্গ থেকে সিপিএম-কে হটাতে, সিপিএমের বিরুদ্ধে কথা বলতে বিজেপি করতে চাই”, আবার বলছেন, “রোগা হয়ে গেছি, তাই পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার”, আগে বলেছিলেন তাঁর দিল্লি আসার বিষয়টি সব জানেন ছেলে শুভ্রাংশু, এখন আবার বলছেন, “ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে বলে দিল্লি চলে এসেছি। কাউকে বলে আসিনি। দিল্লি অনেক নিরাপদ জায়গা। আমি এখন কটা দিন দিল্লিতেই থাকব। রাজনীতির কাজের জন্যই দিল্লিতে এসেছি। সেটিং-এর জন্য আসিনি।”

একটি টেলিভিশন সাক্ষাৎকারে মুকুল রায় আরও বলেন, ‘বিজেপিতে ছিলাম, বিজেপিতেই আছি, বিজেপিতেই থাকব। আমি তো বিজেপিরই লোক। খামখেয়ালিপণার জন্যই তৃণমূল ভবনে গিয়েছিলাম। মস্তিষ্ক অসুস্থ থাকলে, অনেক লোক অনেকরকম করায়। ভাইফোঁটার দিন মমতার বাড়িতেও গিয়েছিলাম। সে একদিন যেতেই পারি।’ ওদিকে মুকুল রায়ের সঙ্গে কথা হয়েছে ছেলে শুভ্রাংশুরও। তিনি জানান, ‘পুলিসের মাধ্যমের বাবার সঙ্গে কথা হয়েছে। ২ বার কথা হয়েছে। বাবাকে বলেছি তুমি কি সজ্ঞানে সব করছ? বাবা বলেছেন, সজ্ঞানেই করছি।’

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...