Sunday, February 22, 2026

খুশির খবর, দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন নেইমার

Date:

Share post:

গোড়ালির চোটে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। তবে এই কঠিন সময়ে ব্যক্তিগত জীবনে সুখবর পেলেন নেইমার দ্য সিলভা। পিএসজির ব্রাজিলীয় তারকা ফের বাবা হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’-এর ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। প্রসঙ্গত, মাত্র ১৯ বছর বয়সে প্রথমবার বাবা হয়েছিলেন নেইমার। প্রাক্তন বান্ধবী ক্যারোলিন দান্তেসের সঙ্গে সম্পর্কে থাকার সময় ছেলে দাভি লুকার জন্ম হয়। লুকার বয়স এখন ১২ বছর।

নেইমারের সঙ্গে নিজের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ব্রুনা। সঙ্গে লিখেছেন, ‘‘আমরা তোমার অপেক্ষায় রয়েছি। তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। জানি, আমাদের ভালবাসা পূর্ণ করতে তুমি আসছ। তোমার জন্য খুব সুন্দর একটা পরিবার অপেক্ষা করছে।’’ ২৮ বছর বয়সি ব্রুনা পেশায় মডেল। ২০২১ সাল থেকে নেইমারের সঙ্গে সম্পর্কে রয়েছেন ব্রুনা। এদিকে, ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে খেলার সময় গোড়ালিতে চোট পান নেইমার। অস্ত্রোপচারের পর আপাতত রিহ্যাব করছেন। তবে ফিট হয়ে মাঠে ফিরতে আরও কয়েকটা মাস সময় লাগবে।

 

 

View this post on Instagram

 

A post shared by Neymar Jr Site (@neymarjrsiteoficial)

আরও পড়ুন- নাফেড থেকে ডাল কেন নয়, কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়ে দিল রাজ্য

spot_img

Related articles

সাফল্য তেলেঙ্গানায়: আত্মসমর্পণ মাও রাজ্য সাধারণ সম্পাদকের

মাওবাদী দমনে নতুন করে সাফল্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী নেতা টিপ্পিরি তিরুপতি (Tippiri Tirupati) ওরফে...

পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীরা: খোঁজ নেই দুবছর, উদ্বেগে পরিবার

তিন বছর ধরে ঘরে ফেরেননি। বন্দি পাকিস্তানের জেলে (Pakistan Jail)। প্রায় দুবছর কোনও খোঁজ পাওয়া যায়নি। গুজরাটের উপকূল...

বিজেপির মধ্যপ্রদেশে ফের আক্রান্ত বাঙালি: মালদার শ্রমিককে ছুরির কোপ!

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমনের ঘটনা অব্যাহত। এই নিয়ে বারবার সরব...

এক ফ্রেমে রজনীকান্ত-শাহরুখ, মার্চেই শুটিং ফ্লোরে বলিউড বাদশা 

একজন দক্ষিণের সিনেমা জগতের 'ঈশ্বর', অপরজন বলিউডের 'রাজা'। দীর্ঘ সময় ধরে নিজেদের জায়গায় এক নম্বর স্থান দখল করে...