Wednesday, June 24, 2026

নাফেড থেকে ডাল কেন নয়, কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়ে দিল রাজ্য

Date:

Share post:

মিড ডি মিলের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেড থেকে ডাল কিনবে না রাজ্য। চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে তা জানিয়ে দিল রাজ্য সরকার। শুধু পশ্চিমবঙ্গই নয়, নাফেড থেকে ডাল কিনবে না বলে বেঁকে বসেছে পাঞ্জাবের মতো আরও কয়েকটি রাজ্য। এমনকী বিজেপিশাসিত উত্তরপ্রদেশও জানিয়ে দিয়েছে তাঁরাও নাফেড থেকে ডাল কিনতে নারাজ।

প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে মিড ডে মিলের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেড থেকে ডাল কেনার জন্য সমস্ত রাজ্যকে চিঠি দিয়েছে মোদি সরকার। কিন্তু তাঁদের পক্ষে নাফেড থেকে আর আলাদা করে ডাল কেনা সম্ভব নয়, কেন্দ্রের চিঠি পাওয়ার পরই সাফ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। বাংলার মতোই কেন্দ্রের ওই প্রস্তাব মানতে রাজি নয় উত্তরপ্রদেশ-সহ খোদ বিজেপি শাসিত রাজ্যগুলিই।

বাংলার দাবি, একবার যখন মিড ডে মিলের জন্য সামগ্রী বাবদ চাল, ডালের খরচ ধরে নেওয়া হয়েছে তখন নতুন করে আবার কেন নাফেড থেকে ডাল কিনতে হবে? এমনিতেই মিড ডে মিল-সহ একাধিক প্রকল্পে রাজ্যে অনিয়ম হয়েছে বলে ক্রমাগত পরিদর্শকদল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বাংলায় পর্যাপ্ত পরিমাণে চাল এবং ডালের জোগান রয়েছে। ফলে ওই কেন্দ্রীয় সংস্থা থেকে এই সমস্ত খাদ্যশস্য কেনার কোনও প্রয়োজন নেই। এদিকে উত্তরপ্রদেশ-সহ বিজেপি শাসিত অনেক রাজ্যেই জানিয়ে দিয়েছে, যেহেতু সামগ্রীর মধ্যেই ডাল কেনার খরচ ধরা রয়েছে তাই নতুন করে আর কেন্দ্রীয় সরকারের থেকে তারা ডাল কিনবে না।

আরও পড়ুন- অভিনব উদ্যোগ, অর্ডার করলেই ওষুধ নিয়ে হাজির হবে ড্রোন

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...