Wednesday, June 24, 2026

দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই থাকবে: মাপকাঠিকে তীব্র আ.ক্রমণ মমতার

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস (TMC) সদ্য জাতীয় দলের তকমা হারিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার, সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট বলেন, “আমাদের দলের নাম একই থাকবে।“

২০১৬-তে বাংলা, ত্রিপুরা, অরুণাচল, মণিপুরে রাজ্যদলের স্বীকৃতি পায় তৃণমূল। তারপরই জাতীয় দলের মর্যাদা দেয় নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সম্প্রতি এই তকমা হারায় তৃণমূল। মমতার অভিযোগ, নির্বাচন কমিশনকেও প্রভাবিত করছে কেন্দ্র। তিনি স্পষ্ট জানান, “আমাদের দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)। আমাদের দলের নাম একই থাকবে।“ তীব্র আক্রমণ করে তৃণমূল সভানেত্রী বলেন, “নির্বাচন কমিশন আপনার হাতে মানে আপনি যা খুশি করতে পারেন? নিয়ম কী বলে? ১০ বছর পর রিভিউ হয়। শেষবার ২০১৬ সালে রিভিউ হয়েছিল। সেই হিসাবে আমাদের ২০২৬ সাল পর্যন্ত সময় পাওয়া হয়েছিল। অন্তত ২০২৪ সাল পর্যন্ত সময় পাওয়া উচিত ছিল। আমরা কারও দয়ায় সর্বভারতীয় দল হইনি। আমরা সর্বভারতীয় দল ছিলাম, আর থাকব। দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছিল, থাকবে। বিজেপির হাতে কমিশন আছে, ওরা নির্বাচন কমিশন দিয়ে যা খুশি করাতে পারে। আমাদের পাশে মানুষ আছে। আমরা মানুষকে দিয়ে করাব। মিথ্যা বেশিদিন চলে না। আজ ক্ষমতায় আছেন বলে যা খুশি করবেন না।”

মমতার অভিযোগ, ২০১৪- থেকে ১৯ দেখে সিদ্ধান্ত নিয়েছে। এরপরে তৃণমূল মেঘালয়, গোয়া, ত্রিপুরায় নির্বাচনে লড়েছে। কিন্তু সেই সব না দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের সময় নিয়ম মেনে আঞ্চলিক দল হিসেবে তৃণমূলকে কোণঠাসা করার পরিকল্পনা করেই এই সিদ্ধান্ত বলে অভিযোগ মমতার।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...