Saturday, April 4, 2026

আমরা গুরুত্ব দিচ্ছি না: ‘বিজেপি বিধায়ক’ মুকুল প্রসঙ্গে সাফ জানালেন মমতা

Date:

Share post:

উনি বিজেপি বিধায়কই আছেন- মুকুল রায় (Mukul Roy) প্রসঙ্গে সাফ জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হঠাৎ করেই দিল্লি গিয়ে মুকুল রায় দাবি করেন, তিনি বিজেপিতে আছেন। মানসিক অবসাদ থেকে কিছুক্ষণের জন্য গিয়েছিলেন তৃণমূলের। এই নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে মমতা জানান, ‘‘এটা ছোট ব্যাপার। আমরা গুরুত্ব দিচ্ছি না। এড়িয়ে যাওয়াই ভাল।’’

মুকুলপুত্র শুভ্রাংশু রায় আচমকাই দাবি করেন, তাঁর বাবা মিসিং। এই নিয়ে থানায় ডায়েরিও করেন তিনি। কিন্তু তার কয়েক ঘণ্টা পরই দিল্লি বিমানবন্দরে দেখা যায় মুকুল রায়কে। কাজের সূত্রেই দিল্লি গিয়েছেন বলে জানান তিনি। এই বিষয়ে প্রশ্ন করা হলে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, “তিনি দিল্লি যাবেন, না মুম্বই নাকি পাঞ্জাব, সেটা তাঁর নিজের ব্যাপার। তিনি তো বিজেপি বিধায়কই আছেন। তবে শুনলাম, তাঁর ছেলে একটা মিসিং ডায়েরি করেছে। এমন মিসিং রিপোর্ট জমা পড়লে তো প্রশাসনের কাজ তা দেখা, সেই ব্যক্তি মিসিং কি না। সেটা তারা করবে। তবে ওই ব্যক্তি কী করবেন, সেটা তাঁর নিজের পছন্দ।”

কেন্দ্রীয় এজেন্সির চাপেই কি দিল্লি গিয়েছেন মুকুল? জবাবে মমতা বলেন, হতে পারে কেউ হুমকি দিয়েছে! তবে, তিনি বুঝিয়ে দেন, মুকুল তুচ্ছ বিষয়ে। আমল দিতে নারাজ তৃণমূল সুপ্রিমো।

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...