Sunday, April 5, 2026

সোনামুখীতে ধু*ন্ধুমার! মহিলা বিডিওকে হেন*স্থার অভিযোগ

Date:

Share post:

ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে শিরোনামে বাঁকুড়া জেলার সোনামুখী গ্রাম (Sonamukhi Village)। মহিলা বিডিওকে (Lady BDO) হেনস্থা করার অভিযোগ উঠছে গ্রামেরই মহিলাদের বিরুদ্ধে। কয়েক কোটি টাকা আত্মসাতের খবর ছড়িয়ে পড়তে এলাকার মহিলারা বিষ্ণপুর-সোনামুখী রাজ্য সড়ক (Bishnupur – Sonamukhi Highway) রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে বিডিও দেবলীনা সর্দার পৌঁছলে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

স্থানীয়রা বলছেন সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ প্রায় ২০০ টির বেশি গোষ্ঠীর প্রায় ৩ কোটি টাকা জমা ছিল ব্যাঙ্কে। এরপর সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে গোষ্ঠীর হিসেব রক্ষক এবং ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে। এর আগেও এই ঘটনার প্রতিবাদ করে এর আগেও বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামের মহিলারা। এবার ঘটনার জেরে সোনামুখী বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ করে আজ সকাল ৮টা থেকে বিক্ষোভ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছে ২ জন CSP-কে গ্রেফতার করেছে পুলিশ। বিডিও সেখানে পৌঁছলে তাঁকেও শারীরিক ভাবে হেনস্থা করা হয় বলে জানা যাচ্ছে। পাশাপাশি সোনামুখী পুলিশের আই সি-কে ঘিরেও বিক্ষোভ দেখান মহিলারা। রাস্তা অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরাও।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...