Tuesday, March 31, 2026

“আমার দলের নেতারা কাপড় খুলে দেবে”, মুখ্যমন্ত্রীকে নিয়ে অ*শালীন মন্তব্য দিলীপের

Date:

Share post:

ফের বেলাগাম দিলীপ ঘোষ। ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে অশালীন মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

আজ, শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তৃণমূল নতুন কর্মসূচি নিয়ে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকার কে? উনি কোন হরিদাস পাল? উনি কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীরও ডাকার সাহস নেই। আমার দলের নেতারা গিয়ে কাপড় খুলে দেবে।”

দিলীপ ঘোষের আরও সংযোজন, “ওনাদের ক্ষমতা নেই কাউকে ডাকার। নিজের দলের লোকেদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না। বিজেপিকে কি ডাকবে! আমিও তো সাংসদ। সেরকম হলে আমাকেই ডাকুন না।” মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপি সাংসদের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক। প্রত্যকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:শাহরুখ,কোহলি, অমিতাভ থেকে গেটসের টুইটার থেকে ভ্যানিশ ব্লু টিক!

 

Related articles

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...