Saturday, April 4, 2026

টেলিপর্দায় ‘টোয়াইলাইট’, হ্যারি পটারের হাতেই সিরিজ ওপেন হলিউডের!

Date:

Share post:

হলিউডের টেলিভিশন সিরিজে (Hollywood Television Series) ভরসা দিল পুরনো হিট। ছোটপর্দায় বড় যাত্রা শুরু করতে ‘হ্যারি পটার’ (Harry Potter), ‘টোয়াইলাইট’-এর (Twilight Saga) মতো জনপ্রিয় সিরিজ়ের হাত ধরতে চাইছেন নির্মাতারা। অতএব টেলিভিশন সিরিজ়ের (Television Series) আকারে তৈরি হতে চলেছে ‘হ্যারি পটার’, ‘টোয়ালাইট’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি।

কল্পবিজ্ঞান হোক বা রূপকথা, দর্শক অন্য এক জগতের গল্পকে বাস্তবের সঙ্গে মিলিয়েছেন খুব সহজ ভাবে। এবার সেই সব কর্মকাণ্ডের টেলি ভার্সন আসতে চলেছে। শোনা যাচ্ছে স্টেফনি মেয়ারের (Stephanie Meyer) লেখা বইয়ের গল্পের আধারে তৈরি হতে চলেছে ‘টোয়ালাইট’ সিরিজ়ের চিত্রনাট্য। সিনেমার প্রায় ১৫ বছর পরে ফের এডওয়ার্ড, বেলা ও জেকবকে নিয়ে টোয়ালাইট’-এর নতুন যাত্রা শুরু হতে চলেছে

অন্যদিকে লেখিকা জে কে রাউলিং (JK Rowling) তাঁর কলমের জাদুতে বিস্ময় বালক হ্যারিকে গোটা বিশ্বের কাছে সুপারহিরো প্রমাণ করেছেন।তৈরি হয়েছে ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজ়ির আটটি ছবি। ভ্যাম্পায়ার, ওয়্যারউল্‌ভসও মানুষের কল্পনার পরিসরে প্রবেশ করে কল্পবিজ্ঞানের বৃত্তকে আরও বিস্তৃত করেছে বটে। এবার একঝাঁক নতুন মুখ নিয়ে তৈরি হতে চলেছে পটারের নয়া টেলি সিরিজ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...