Sunday, June 14, 2026

ঘনাচ্ছে মেঘ! বইছে হাওয়া, মহানগরীতে কী আজই স্বস্তির বৃষ্টি?

Date:

Share post:

তাপপ্রবাহের দাবদাহ থেকে কী আজই রেহাই মিলবে? কলকাতা সহ দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগণায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। সঙ্গে বইছে দমকা হাওয়া। দাপট কমেছে রোদেরও। চাতকের চেষ্টা কী মিটবে? অবশেষে কী আজই স্বস্তির বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে? প্রশ্ন এখন একটাই।

আরও পড়ুন:নিয়োগ দুর্নী*তিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ইডির



শুক্রবার সকাল থেকেই ভোররাতে দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবন ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়েছে। অন্যদিকে আজ সকাল থেকেই রোদের দেখা মিললেও কলকাতায় বেলা গড়াতেই রোদের তেজ অনেকটাই কমেছে। সঙ্গে দেখা মিলেছে মেঘের। দক্ষিণবঙ্গের অনান্য জায়গায় আকাশে শুরু হয় মেঘের আনাগোনা। সেই সঙ্গে বইছে মৃদু হাওয়াও। এখন প্রশ্ন উঠছে আজই ভিজবে কি কলকাতা? হাওয়া অফিস সূত্রে খবর,তীব্র দাপপ্রবাহ থেকে আজই মুক্তি মিলতে চলেছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম– এই চার জেলায় আজ বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে।তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

 

 

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...