Friday, June 26, 2026

২০২০-তেই খেলা দেখে মন কেড়েছিল ধোনির, এই তরুণ ক্রিকেটারকে চিঠি লিখেছিলেন মাহি

Date:

Share post:

চলতি আইপিএল-এ সম্প্রতি রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত জয় পায় চেন্নাই সুপার কিংস। সৌজন্যে তুষার দেশপান্ডে এবং মাথিশা পাথিরানা। চার ওভার বল করে ৪৫ রান দেন তুষার দেশপান্ডে। সঙ্গে তিন উইকেট নেন। এছাড়াও ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেন শ্রীলঙ্কার তরুণ মাথিশা পাথিরানা। তিনি ৪২ রান দিয়ে দুই উইকেট নেন। মাথিশা ১৮তম ওভারে চার রান দেন। এই পাথিরানাকে নাকি ৩ বছর আগেই খুঁজে পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তখনই যোগ দিতে বলেছিলেন দলে। এদিন এক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে এমনটাই বলা হয়েছে।

সেই সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তখন পাথিরানা বয়স ১৭ কিংবা ১৮। করোনা তখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তখন মহেন্দ্র সিং ধোনি পাথিরানাকে করোনার টিকা নিয়ে চেন্নাইয়ের দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেন। সংযুক্ত আরব আমিশাহীতে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য একটি চিঠিও লেখেন মাহি। ততদিনে এই বোলার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছে। বাংলাদেশ লিগেও খেলতে দেখা গিয়েছে তাঁকে। তার মারাত্মক ইয়র্কার দিয়ে ব্যাটারদের আউট করার একটা ভিডিও ভাইরাল হয় তা দেখার পরেই চেন্নাই ম্যানেজমেন্ট তাঁকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়।”

সেই রিপোর্টে আরও বলা হয়, “সনৎ জয়সূর্যর স্কুলের বিরুদ্ধে একটি টুর্নামেন্ট চলাকালীন পাথিরানার বোলিং ভিডিও দেখেছিলেন ধোনি। সেই সময় তাঁর খেলা ছিল প্রথম শ্রেণীর খেলার মতো। গত তিন বছরে এখানে এসে অনেক উন্নতি করেছে। মালিঙ্গাও পাথিরানার প্রতি আগ্রহ দেখান। কারণ তাঁর গতি এবং নির্ভুলতা মালিঙ্গাকে মুগ্ধ করে।”

আরও পড়ুন:সফল হল শ্রেয়াস আইয়রের অস্ত্রোপচার

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...