Friday, June 19, 2026

নথি জমা দিতে অপারগ সিবিআই, ফিরহাদ-শোভনকে ৩১ জুলাই ফের হাজিরার নির্দেশ

Date:

Share post:

নারদ মামলায় ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, প্রাক্তন পুলিশ সুপার এসএম মির্জাদের আগামী ৩১ জুলাই ফের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন ব্যাঙ্কশাল বিশেষ সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহা।শুক্রবার সিবিআই-এর তরফ থেকে বেশ কিছু নথি চায় আদালত, যা সিবিআই জমা দিতে পারেনি। এরপরই এই নির্দেশ দিয়েছেন বিচারক। মদন মিত্র শুক্রবার আদালতে হাজিরা দিতে আসেননি। আদালত সূত্রে জানা গিয়েছে,আইনজীবীর মাধ্যমে তিনি জানিয়েছেন, পারিবারিক কারণে তিনি আসতে পারবেন না।

প্রসঙ্গত, নারদা মামলায় এর আগে কলকাতায় ইডির বিশেষ আদালতে হাজিরার নির্দেশ ছিল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের। কিন্তু আদালতে কিছুটা দেরিতে পৌঁছান দুই তৃণমূল নেতা। ততক্ষণে এজলাসে ঢুকে গিয়েছিলেন বিচারক। আর সেই কারণেই মদন মিত্র ও ফিরহাদ হাকিমকে কড়া কথা শুনিয়েছিলেন ইডি বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালতে। প্রসঙ্গত, এদিন ফিরহাদ হাকিমের পাশাপাশি হাজিরা দিতে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়ও।

 

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...