Friday, June 19, 2026

হামাগুড়ি দিয়ে রাজভবন! কী ভাবছেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

দীর্ঘদিন ধরে আন্দোলন করার পর এবার কি সরকারের (Government) দৃষ্টি আকর্ষণের জন্য নয়া পন্থা অবলম্বন করলেন চাকরিপ্রার্থীরা? নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) বিরোধিতা করে এবং যোগ্য প্রার্থীদের চাকরির দাবিতে শুক্রবার রাজভবন অভিযানের (Rajbhawan Abhijan) ডাক দিয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Grp D Jobseekers)। সেখানেই এমন এক কাণ্ড ঘটালেন তাঁরা যা কিছুটা অনভিপ্রেত ছিল। রাজভবনের পথে এগিয়ে যাওয়ার জন্য পায়ে হেঁটে নয় হামাগুড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। যদিও কিছুটা পথ এগোতেই পুলিশ তাঁদের পথ আটকায় এবং গাড়ি করে আন্দোলনকারীদের রাজভবনে (Rajbhawan) পৌঁছে দেয়।

দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলনকারীদের ১১টি সংগঠন একসঙ্গে রাজভবন অভিযানের ডাক দিয়েছিল। সেইমতো শুক্রবার তাঁরা কর্মসূচি শুরু করেন। প্রাথমিক, উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিক, সব স্তরের চাকরি প্রার্থীরাই এদিন রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর উদ্যোগ নেন। গান্ধী মূর্তির পাদদেশে ৭৬৮দিন ধরে আন্দোলন করছেন তাঁরা। মামলার পর মামলা হয়েছে, তারপরও সুরাহা হয়নি তাঁদের। তাই এবার নিজেরাই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কিন্তু হামাগুড়ি কেন? তাঁরা বলছেন শিরদাঁড়া ভেঙে গেছে , তাই আর উঠে দাঁড়াবার সামর্থ্য নেই। আন্দোলনকারীরা বলছেন যোগ্য হওয়া সত্ত্বেও তাঁরা নিয়োগ থেকে বঞ্চিত। দ্রুত নিয়োগের দাবির পাশাপাশি তাঁরা এদিন নিজেদের সম্মান ফিরে পাওয়ার দাবিও তোলেন। তাঁরা বলেন, “আমরা রাস্তায় হেঁটে, হামাগুড়ি দিয়েই রাজভবনে পৌঁছতে চেয়েছিলাম। পুলিশ আমাদের তুলে নিল।” পরে তাঁদের রাজভবতনে পৌঁছে দেয় পুলিশ। রাজ্যপালের হস্তক্ষেপ ছাড়া কোনও সুরাহা সম্ভব নয় বলেই মত চাকরিপ্রার্থীদের।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...